ওয়েব ডেস্ক:
এখন জয় ঘোষিত নয়, তবে জয়ের দিকেই এগোচ্ছেন তিনি। অন্তত ৩০০ আসনে এগিয়ে আছে বিজেপি। এমত অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে শুরু করলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘মেরে দোস্ত’ সম্বোধনে হিন্দিতে মোদির উদ্দেশে ট্যুইট করেন। ‘বন্ধুত্ব আরও গভীর হোক’, লেখেন তিনি। তিনি আরও লেখেন, ‘ভোটের ফলাফলই বুঝিয়ে দিল যে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রকে কীভাবে নেতৃত্ব দেন আপনি।’ এইসঙ্গে অভিনন্দন জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। ভারতের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বলেছেন, ‘আগামিদিনে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে যাবে।’
মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছেন মোদিকে। চিনের প্রেসিডেন্ট জি জিংপিং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের রাজা জিগমে খেসার নামগাল ওয়াংচুকও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news