ওয়েব ডেস্ক:
তিনিই ফিরছেন ভারতের মসনদে, বিরোধীদের হাজারো অভিযোগ উড়িয়ে ৩০০ পার করেই ফিরছে এনডিএ জোট। ঘটতে চলেছে ঐতিহাসিক ঘটনা, একটি দল পর পর দু’বার ক্ষমতায় আসতে চলেছে। অনেক আগে এই সাফল্য পেয়েছিল কংগ্রেস। স্বভাবতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে দিলখুশ মানুষ এই মুহূর্তে গোটা ভারতেই আর কেউ হতে পারে না। কিন্তু তিনি তো আত্মবিশ্বাসী, অহঙ্কারী নন। তাই টিভিতে যখন বাংলা সহ গোটা দেশে বিজেপির অগ্রগতীর খবর, তখন বিন্দুমাত্র ঔদ্ধত্য না দেখিয়ে দেশকে সামনে রেখে একটি টুইট করলেন তিনি। মোদি লেখেন, ‘সব কা সাথ+সব কা বিকাশ+সব কা বিশ্বাস=বিজয়ী ভারত।’ আরও লেখেন ‘একতাই শক্তি। একতা থাকলে আমরা গড়তে পারব শক্তিশালী ভারত।’ না বিজেপি শব্দটির উল্লেখ নেই গোটা টুইট। তাই আজকের জয় নরেন্দ্র মোদির ভাষায় ‘ভারতের জয়’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতি হিসেবে ভাবলেও এক্ষেত্রেও বিরোধীদের টেক্কা দিলেন মোদি। এদিকে বারাণসীতে বিপুল ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী। কয়েক ঘণ্টার মধ্যেই হয়তো তাঁর জয় স্পষ্ট হয়ে যাবে। তারপরই দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news