Breaking News
Home / Uncategorized / বামপন্থীরা মানসিক বিকারগ্রস্ত, বলছে সমীক্ষা

বামপন্থীরা মানসিক বিকারগ্রস্ত, বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি।

বামপন্থীরা মানসিকভাবে অসুস্থ। শুধু তাই নয় যাঁরা বামপন্থী রাজনীতি করেন তাঁরা কখনও না কখনও কোনও মানসিক অসুখে ভুগেছেন। আমেরিকায় দক্ষিণপন্থা আমেরিকার স্লেট স্টার কোডেক্স নামে একটি আমেরিকান সায়েন্স ব্লগের সমীক্ষায় এমন তথ্যই উঠে এল। সমীক্ষাটির মতে যাঁরা বামপন্থী তাঁরা কখনও না কখনও স্কিৎজোফ্রেনিয়া, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা অবসাদের মতো রোগে ভুগেছেন।

আমেরিকান সংস্থাটি প্রায় ৮ হাজার লোকের ওপর সমীক্ষা চালিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ লোক যাঁদের মধ্যে মানসিক অসুস্থতা রয়েছে তাঁরা স্বীকার করেছেন যে তাঁরা বামপন্থী মতাবলম্বী। অন্যদিকে ১২ শতাংশ রক্ষনশীল মানুষের মানসিক অসুস্থতার কথা জানা গিয়েছে। এর আগেও গ্যালপ পোলসস্টারস –এর করা একটি সমীক্ষায় দেখা যায় যে ডেমোক্রাটদের থেকে রিপাবলিকানদের মানসিক স্বাস্থ্য অনেক ভাল। ২০০৭ সালে এই সমীক্ষাটি ৪ হাজার মানুষের ওপর করা হয়েছিল। বলা বাহুল্য আমেরিকার দুই প্রধাণ রাজনৈতিক দল ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে ডেমোক্র্যাটরা অনেক বেশি বামপন্থী মানসিকতার।

এই সংস্থার এক সমীক্ষকের মতে যে সব মানুষের রোজগার বেশি, শিক্ষা বেশি তাঁদের মানসিক স্বাস্থ্য বেশি ভাল। শুধু তাই নয় বামপন্থী ওয়েবসাইট বাজফিড নিউজ অনুযায়ীও আমেরিকায় ডেমোক্রাটরা বেশি মানসিক অসুখে ভোগেন। ২০০৪ সালে জার্মানির এক সমীক্ষায় দেখা গিয়েছে মানহেইম শহরের ৭৮ শতাংশ মানসিক অসুস্থ লোক বামপন্থীদের ভোট দিতে বেশি পছন্দ করেন।

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *