নিজস্ব প্রতিনিধি।
বিজেপি কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল (TMC)। এবার ঘটনা ঘটল হাওড়া জেলায়। সোমবার সকালে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার সাঁকরাইলে। এদিন সকালে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুরের বাসিন্দা শেখর মালিক নামে ওই ব্যক্তি। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। সাঁকরাইলে বিজেপি (BJP) কর্মী হিসেবে পরিচিত ছিল শেখর।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, সিএএ-এর সমর্থনে এলাকায় প্রচার করার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তাঁকে।জানা গিয়েছে, সোমবার ভোরবেলা এলাকার বাসিন্দারা স্থানীয়রা এনসি পোলের কাছে ক্ষতবিক্ষত অবস্থায় বিজেপি কর্মীকে পড়ে থাকতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে বিক্ষোভরত বিজেপি কর্মীদের তদন্তের আশ্বাস দিয়েছে। শেখর মালিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে যে, বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ওই ব্যক্তিকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news