নিজস্ব সংবাদদাতা:
এফএটিএফ অথবা ফাইনান্সিয়াল অ্যাক্শন টাস্ক ফোর্সের সমীক্ষায় বলা হয়েছে সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য বন্ধ করতে তেমন কোনও পদক্ষেপই নেয়নি পাকিস্তান । ওই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’ করেছে এফএটিএফ। কিন্তু আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন এই ‘গ্রে লিস্টিংয়ের’ কোনও প্রভাবই পড়েনি পাকিস্তানের ওপর। সিঙ্গাপুরের নায়নাঙ্গ টেকনোলজি ইউনিভার্সিটির স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো জেমস ডরসে একটি ওয়েবসাইটে বলছেন এই গ্রে লিস্টিংকে গুরুত্ব দিচ্ছে না পাকিস্তান। সে দেশের রাজনৈতিক নেতা ও আমলারা এর প্রভাব বুঝতে চাইছেন না । পাকিস্তান যে এফএটিএফ-এ ব্ল্যাক লিস্টেড হয়নি তাতেই খুশী পাকিস্তান। কিন্তু ডরসের মতে এই গ্রে লিস্টিংয়ের ফলে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব ও চিনের সম্পর্ক প্রভাবিত হতে পারে। গ্রে লিস্টিংয়ের ফলে পাকিস্তানের জঙ্গী সংগঠনগুলিকে পরোক্ষ মদতকারি দেশগুলি নতুনভাবে ভাবনা চিন্তা করতে পারে বলে মনে করছেন জেমস ডরসে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news