Breaking News
Home / TRENDING / তিন তালাকের পর আরও দুটি বিতর্কিত সংস্কার মোদির!

তিন তালাকের পর আরও দুটি বিতর্কিত সংস্কার মোদির!

নিজস্ব সংবাদদাতা :

তিন তালাকের পর এবার ‘নিকাহ হালালা’ কে অসংবিধানিক ঘোষণা করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র । সুপ্রিম কোর্টে এই নিয়ে পরবর্তী পিটিশানে কেন্দ্র তাতে সমর্থন জানাবে বলে জানা গিয়েছে । ‘নিকাহ হালালা’ র নিয়ম অনুযায়ী এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের পর স্বামী ততদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ করতে পারবেন না যত দিন স্ত্রীর আগে বিবাহ হচ্ছে এবং আবার তালাক হচ্ছে। এর পাশাপাশি মুসলিমদের মধ্যে বহুবিবাহ প্রথা বন্ধ করার জন্য ও শীর্ষ আদালতে আবেদন জানাবে কেন্দ্র । আগামি লোকসভা নির্বাচনের আগেই এই পিটিশান আদালতে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এই দুই নিয়মকে অসংবিধানিক ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সদস্যরা। তিন তালাকের প্রতিবাদে সরব হয়েছিলেন এঁরা। তবে অনেকেই এই পদক্ষেপকে লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট টানার কৌশল বলে মনে করছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *