নিজস্ব সংবাদদাতাঃ
শুরু হয়েই বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা। কারণ কাল রাত থেকে ভূস্বর্গে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। টানা অতি বৃষ্টি, এবং তার ফলে ভূমিধস ঘটনার ঘটেছে একাধিক জায়গায়। এমত অবস্থায় আপাতত তিন দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। প্রবল বৃষ্টিতে ঝিলম নদীর জল বইছে বিপদসীমার উপরে। সূত্রের খবর, অমরনাথ যাত্রাপথের বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। দুর্যোগের আবহাওয়া বদলালে তবেই নতুন করে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এমনিতেই রমজান মাসে সংঘর্ষবিরতি ঘোষণা করার পরেও জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি হামলা হয়েছে। এরপর প্রশাসনের কড়া নজরদারিতে অমরনাথ যাত্রা শুরু হয়। কিন্তু প্রকৃতিক দুর্যোগ ডেকে আনল বিপর্যয়।
পহেলগাঁও ও বালতাল থেকে আমরনাথের রাস্তার বিভিন্ন অংশ ভূমিধসে আটকে গিয়েছে। ধস দেখা গেছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও। পুলিশ সূত্রে খবর, অমরনাথ যাত্রীদের একটি দল ভগবতী নগরের বেসক্যাম্প থেকে পহেলগাঁও-এর রাস্তা ধরে ত্রিকরি বেসক্যাম্পে পৌঁছেছিল। কিন্তু আপাতত দুর্যোগে তাঁরাও আটকে পড়েছেন।
তবে হাওয়া অফিসের, এই দুর্যোগ সাময়িক। পাশপাশি আটকে পড়া যাত্রীরা সুরক্ষিত আছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news