Breaking News
Home / Uncategorized / রাজীবের জায়গায় শহরের নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা

রাজীবের জায়গায় শহরের নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা

নীল রায়:

অবশেষে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরলেন রাজীব কুমার। তাকে এডিজি সিআইডি পদ দেওয়া হল। একই দিনে কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন অনুজ শর্মা। এই স্বল্পভাষী আইপিএস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্থাভাজন বলেই পরিচিত। এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হল সিদ্ধিনাথ গুপ্তাকে।

প্রসঙ্গত, তিন পুলিশ কর্তার পদের অদল বদল হতে চলেছে এই মর্মে জল্পনা ছিলই, তবে সবচেয়ে বেশি আলোচনা চলছিল পুলিশ কমিশনার পদটিকে নিয়ে। ওই পদে রাজীব কুমারের তিন বছরের মেয়াদও পূর্ণ হয়েছে ইতিমধ্যে। সে কারণেই রাজীবকে সরিয়ে অনুককে আনা হল কলকাতার দায়িত্বে। সুত্রের খবর লোকসভা ভোটের আগে এই বদল জরুরি হয়ে পড়েছিল বলে মনে করছে নবান্ন।

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *