ওয়েব ডেস্ক:
পুলওয়ামা হামলার পেছনে যে পাকিস্তান রয়েছে বলা হচ্ছে, ভারতকে তার প্রমাণ দিতে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এইসঙ্গে ভারতের দাবিকে নস্যাৎ করলেন ইমরান।
যদিও পুলওয়ামা হামলার পর ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ। এরপরই আঙুল ওঠে পাকিস্তানের দিকে। যে ঘটনায় মঙ্গলবার সকালে পাকিস্তানকে কড়া বার্তা দেয় ভারত। অবশেষে সংবাদমাধ্যমে কতকটা প্রতিবেশিকে জবাব দেওয়ার ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী।
ইমরানের বক্তব্য, ‘এটা নতুন পাকিস্তান। এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগ নেই।’ ইমরান অভিযোগ করেন, ‘ভারতের কাছে পুলওয়ামা হামলায় পাকিস্তান রয়েছে তার কোনও প্রমাণ নেই।’ উল্টে ইমরানের প্রশ্ন, ‘পাকিস্তানের এই ধরনের হামলা করে কী লাভ? পাকিস্তান শান্তির পথে হাঁটতে চাইছে,’ বলে দাবি করেন প্রাক্তন ক্রিকেটার প্রধানমন্ত্রী। এইসঙ্গে ইমরান জানিয়ে দেন, ‘ভারত যদি হামলা করে, আমরা তার প্রত্যুত্তর দিতে প্রস্তুত। যুদ্ধ শুরু তো করাই যায়, কিন্তু শেষ কোথায় কেউ জানে না।’
সূত্রের খবর ভারতীয় সেনাবাহিনী ওয়ার্নিং দেওয়ার পরেই সংবাদমাধ্যমে সরাসরি বক্তব্য রাখেন পাক প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news