সূর্য সরকার।
রোজভ্যালি (Rose Valley) কান্ডে সিবিআই জেরার মুখোমুখি আরও এক পুলিশকর্তা। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ডিসি বিমানবন্দর আইপিএস (IPS) ওয়াকার রাজা। সিবিআই (CBI) সূত্রে খবর, তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে ২০১২ সালে কাস্টম হাউসে বৈঠকে এক হয়েছিল। সেই বৈঠকে ইডি’র, সেবির আধিকারিকদের সঙ্গে ওয়াকার রাজাও হাজির ছিলেন। তিনি সেই সময় সিআইডিতে (CID) গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে ওই বৈঠকে ওয়াকার রাজা জানিয়েছিলেন, রোজভ্যালির সম্বন্ধে এখনও গুরুতর কোনও অভিযোগ আসেনি। তবে কোনও অভিযোগ থাকলে রোজভ্যালির বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নেবে। এরপর সেবির পক্ষ থেকে রোজভ্যালি কাণ্ডে একটি অভিযোগ দাযের করা হয়।
অভিযোগ দায়েরের পর কি কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল? যদি না নেওয়া হয় তাহলে কেন নেওয়া হয়নি? এমনই সব প্রশ্নের উত্তর জানতে এই আইপিএস পুলিশ কর্তাকে তলব করেছে সিবিআই। প্রসঙ্গত ইতিমধ্যে নারদ কান্ডে পুলিশকর্তা এস এম এইচ মির্জাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারও (Rajiv Kumar) সিবিআইয়ের কড়া নজরে রয়েছেন। সারধা-নারদা কান্ডের পাশাপাশি নতুন করে রোজভ্যালি কাণ্ডে ফাইল খোলায় চিন্তিত রাজ্য প্রশাসনের একাংশ, এমনটাই সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news