Breaking News
Home / রাজ্য (page 41)

রাজ্য

কলকাতায় তাপমাত্রার পারদ নামছে দ্রুত গতিতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আরও নামল কলকাতার (Kolkata) পারদ। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। গতকালও উনিশের বেশি ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমেছে কলকাতায়।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে নেমে ৩০.১ ডিগ্রি। …

আরও পড়ুন »

কংগ্রেস বিধায়কের দলবদল : তাসের ঘরের মতো ভাঙবে তৃণমূল, বললেন ক্ষুব্ধ অধীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বসিরহাটের কংগ্রেস (Congress) বিধায়ক দল তৃণমূলে যোগ দিতেই পাল্টা আক্রমণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry)। বললেন, “তৃণমূল খুব শীঘ্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে।” শনিবার দুপুরে তৃণমূল ভবনে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম সহ জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষদের উপস্থিতিতে জোড়া …

আরও পড়ুন »

হোমওয়ার্ক না করেই মমতাকে আক্রমণ করেছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তুলোধোনা করল বাংলার শাসক। শুক্রবার সন্ধ্যায় কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ (Amit Shah) একগুচ্ছ অভিযোগ করেছেন তৃণমূলের (TMC) বিরুদ্ধে। তার জবাবে তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, ‘‘শুধু মিথ্যা বলে গেলেন! বোঝা গেল, দেশের হোম মিনিস্টার একটুও …

আরও পড়ুন »

৩৫৬-র দাবি নয়, কৈলাস ও মুকুলকে জানিয়ে দিলেন শাহ

অমিত রায়। রাষ্ট্রপতি শাসন নয়, বিকল্প হিসেবে ‘প্ল্যান-বি’ তৈরি রেখেছেন অমিত শাহ (Amit Shah)। বর্তমানে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রাক্তন বিজেপি সভাপতি। বাঁকুড়া ও কলকাতায় সংগঠনের বিভিন্ন অংশের নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কথা হয়েছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়ের সঙ্গে। একটি …

আরও পড়ুন »

দিল্লি থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার মুর্শিদাবাদের গরু পাচারকারী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গরু  পাচার কাণ্ডে গ্রেফতার করা হল মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হককে। সিবিআই সূত্রে খবর, দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও সিবিআই এনামূলকে গ্রেফতার করেছিল সীমান্ত রক্ষী বাহিনীর কামান্ডান্টকে ঘুষ দেওয়ার মামলায়। গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে সিবিআই কলকাতা শাখা অফিসে গবাদি পশু পাচার নিয়ে আলাদা একটি মামলা দায়ের …

আরও পড়ুন »

“বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।” অমিত শাহের সঙ্গে শোভনের ছবি পোস্ট করে দাবি বৈশাখীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শোভন চট্টোপাধ্যায় এবং নিজের সক্রিয় রাজনীতিতে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, “বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।” বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসতেই বরফ গলার ইঙ্গিত। দূরত্ব ভুলে সরাসরি অমিত …

আরও পড়ুন »

কলকাতার তাপমাত্রার পারদ নামলো কুড়ির নীচে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কলকাতায় (Kolkata) তাপমাত্রার পারদ কুড়ির নিচে নামল। রবি-সোমবার নাগাদ আরো নামবে কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গত তিন দিনে ৫ ডিগ্রির বেশি নামল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ও তাপমাত্রা নেমেছে অনেকটাই। রাজ্যজুড়ে এই শীতের আমেজ সকালে।বাতাসে …

আরও পড়ুন »

বিনয় তামাংয়ের নাম শুনেই সাংবাদিক সম্মেলন ছেড়ে পালালেন বিমল গুরুং

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বিনয় তামাংয়ের নাম শুনেই পালিয়ে বাঁচলেন বিমল গুরুং (Bimal Gurung)। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার এক নামজাদা হোটেলে সাংবাদিক সম্মেলন করে দার্জিলিং পুরসভার ১৭ জন কাউন্সিলরকে বিজেপি থেকে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorakh Janmukti Morcha) ফেরালেন তিনি। কিন্তু সাংবাদিক সম্মেলনে নিজের বলার পরেই সাংবাদিকদের একঝাঁক প্রশ্নের মুখে পড়েন গুরুং। প্রায় …

আরও পড়ুন »

দল ছাড়ার ইঙ্গিত দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। উদয়ন গুহ, মিহির গোস্বামী, শীলভদ্র দত্তের পর বিদ্রোহী আরও এক তৃণমূল (TMC) বিধায়ক। শুধু তাই নয়, ৯০-এর দশক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এই বিধায়ক দল ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন ওই বিধায়ক। তিনি নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে। ঘটনায় প্রকাশ, বুধবার পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা, ব্লক ও …

আরও পড়ুন »

মমতার সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে, বাঁকুড়ায় বললেন অমিত শাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে।” বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায় এসে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গের দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় আসছে বিজেপি।” তাঁর কথায়, “মমতা বন্দোপাধ্যায় ভয় …

আরও পড়ুন »

ঢাকুরিয়া আমরির পুড়ে যাওয়া অংশেই শুরু হল কোভিড চিকিৎসা, জানাল স্বাস্থ্যদপ্তর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ঢাকুরিয়া আমরি (AMRI) হাসপাতালের পুড়ে যাওয়া অংশে এবার চিকিৎসা হবে কোভিড রোগীদের। বুধবার এমনটাই জানানো হল স্বাস্থ্যদপ্তরের তরফে। রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমরি কর্তৃপক্ষ। প্রায় সাড়ে আটবছর আগে ঢাকুরিয়া আমরি হাসপাতালের একটি অংশ গ্রাস করে আগুনের লেলিহান শিখা। তারপর ওই অংশে পরিষেবা কার্যত বন্ধ রাখা হয়েছিল। স্বাস্থ্যদপ্তর সূত্রে …

আরও পড়ুন »

বেতন বাড়েনি ১১ মাস , প্রতিবাদে পথে নেমে আন্দোলন কয়েক হাজার চিরুনী শ্রমিকের

সোমনাথ পাল, বনগাঁ : মালিক পক্ষের কথা মতো কাজ করতে হয়। কিন্তু বেতনের বেলায় কারখানার মালিক পক্ষ কোন ও কথায় শোনে না। দীর্ঘদিন বেতন বৃদ্ধির কথা বললেও তাতে কর্ণপাত করেনা কারখানার মালিকপক্ষ। অগত্যা মালিক পক্ষের হুঁশ ফেরাতে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হলেন কয়েকহাজার চিরুনী শ্রমিক। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার …

আরও পড়ুন »

শীত আসছে পশ্চিমবঙ্গে : রাতে নামছে তাপমাত্রার পারদ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কলকাতায় এক রাতে তাপমাত্রা নামল ২ ডিগ্রির বেশি। মৌসম ভবন এর পূর্বাভাস পূর্ব ভারতের রাজ্যগুলি তে আগামী ৪ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা।দেশজুড়ে শীতের শুরু। আর কলকাতায় হেমন্তের আবহাওয়া। কলকাতায় আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা এক …

আরও পড়ুন »

একাধিক সাংগঠনিক বৈঠকের লক্ষে আজ শহরে পা রাখছেন অমিত শাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সাংগঠনিক বৈঠকের লক্ষ্যে আজ কলকাতায় আসেন অমিত শাহ (Amit Shah)। বুধবার রাতে রাজারহাটের এক হোটেল থাকবেন তিনি। প্রতিবার সকালে হেলিকপ্টারে উড়ে যাবেন বাঁকুড়া। তবে ঠিক ছিল দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি, সেখান থেকেই যাবেন বাঁকুড়া। কিন্তু মঙ্গলবার রাতে রাজ্য বিজেপির নেতারা জানান বুধবার রাতে কলকাতায় …

আরও পড়ুন »

ওয়াইফাই ব্যবহারে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে শিয়ালদহ স্টেশন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সারা দেশের গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনকে পিছনে ফেলে দিয়েছে পূর্ব রেলের (Eastern Railway) অধীন শিয়ালদহ। রেলের তথ্যপ্রযুক্তি ও দূরসঞ্চার পরিকাঠামো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেলটেল-এর প্রকাশিত তথ্যের নিরিখে হাওড়া স্টেশনে (Howrah Station) মাসে চার লক্ষ ৭২ হাজারের বেশি মানুষ ওয়াইফাই পরিষেবা ব্যবহার করেছেন। আর …

আরও পড়ুন »

স্কুল-কলেজ বন্ধ রাখার মেয়াদ বাড়ালো নবান্ন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। স্কুল-কলেজ (School College) বন্ধ রাখার মেয়াদ আরও বাড়ালো রাজ্য সরকার। বর্তমানে এই করোনা পরিস্থিতির কারণেই এই ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের (Nabanna) তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয় আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত যে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারী বেসরকারি স্কুল কলেজ …

আরও পড়ুন »