Breaking News
Home / TRENDING / হোমওয়ার্ক না করেই মমতাকে আক্রমণ করেছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের

হোমওয়ার্ক না করেই মমতাকে আক্রমণ করেছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তুলোধোনা করল বাংলার শাসক। শুক্রবার সন্ধ্যায় কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ (Amit Shah) একগুচ্ছ অভিযোগ করেছেন তৃণমূলের (TMC) বিরুদ্ধে। তার জবাবে তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, ‘‘শুধু মিথ্যা বলে গেলেন! বোঝা গেল, দেশের হোম মিনিস্টার একটুও হোমওয়ার্ক করে আসেননি!’’  তিনি আরও বলেন,  ‘‘কোনও তথ্যপ্রমাণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেন কেন? আমরা জানতে চাই, হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হওয়ার জন্য জয় শাহের কাছে কী জাদুমন্ত্র ছিল?’’

সুখেন্দুশেখর বলেছেন, ‘‘হাথরসের ঘটনা সারা দেশের মানুষ দেখেছে। আর দেশবাসীকে বিভ্রান্ত করতে বাংলার আদিবাসী পরিবারে অন্ন গ্রহণ করছেন!’’ তিনি আরও বলেন,  ‘‘দিল্লিতে জনসভায় দাঁড়িয়ে গুলি করে মানুষ মারার ঘোষণা করেছিলেন কেন্দ্রের এক মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা মানুষকে গুলি করার সেই হুমকি অমিত শাহেরা শুনতে পাননি!’’ গ্রেফতার হওয়া এক কয়লা মাফিয়ার নাম করেই মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন অমিত শাহ। জবাবে সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হোক। দেশের মানুষ জানতে পারবেন কয়লা থেকে বিজেপি আমলে কে কে আত্মনির্ভর হয়েছেন!’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *