Breaking News
Home / TRENDING / কলকাতায় তাপমাত্রার পারদ নামছে দ্রুত গতিতে

কলকাতায় তাপমাত্রার পারদ নামছে দ্রুত গতিতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আরও নামল কলকাতার (Kolkata) পারদ। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। গতকালও উনিশের বেশি ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমেছে কলকাতায়।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে নেমে ৩০.১ ডিগ্রি। জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে বেশ কিছুটা। পানাগর সহ বেশ কিছু এলাকায় ১৪ ডিগ্রির নিচে নেমে গেছে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৫/১৬ ডিগ্রির মধ্যে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।

রাজ্যজুড়ে শীতের আমেজ অব্যাহত।আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশ হতে পারে রাজ্যের বেশ কিছুটা অংশে। মেঘমুক্ত আকাশের ফলে পারদ যেমন নামছে তেমনি আংশিক মেঘলা আকাশ হলেই পারদ কিছুটা চড়বে। বুধবার থেকে তিন চার দিনের তাপমাত্রা ডিগ্রী বা তার বেশি বাড়তে পারে। তবে রাতেও ভোরের দিকে শীতের আমেজ থাকবে।

কলকাতায় সর্বোচ্চ জলীয়বাষ্প ৯৫ শতাংশ হওয়ায় দুপুরের দিকে কিছুটা শীতের আমেজ উধাও হবে। সারা ভারতে যখন শুষ্ক আবহাওয়া তখন দক্ষিণ ভারতের তামিলনাডু পুদুচেরি ও কেরলে বৃষ্টি চলবে । বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ও সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও কর্নাটকে। ওড়িষ্যাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যাতে আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার ও সর্তকতা। বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ ও হিমাচল প্রদেশের বৃহস্পতি / শুক্রবার নাগাদ তুষারপাতের সম্ভাবনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *