চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কলকাতায় এক রাতে তাপমাত্রা নামল ২ ডিগ্রির বেশি। মৌসম ভবন এর পূর্বাভাস পূর্ব ভারতের রাজ্যগুলি তে আগামী ৪ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা।দেশজুড়ে শীতের শুরু। আর কলকাতায় হেমন্তের আবহাওয়া। কলকাতায় আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রির বেশি নেমে গেল। গতকাল কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রী। সেই তাপমাত্রা একদিনে নেমে ২২.৪ ডিগ্রিতে। কলকাতার বাতাসে এখনো জলীয়বাষ্প রয়েছে সর্বোচ্চ ৯০ শতাংশ।দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে২ ডিগ্রি উপরে ৩৩ ডিগ্রি রয়েছে। এর ফলে রাতের তাপমাত্রা কমলেও দিনের বেলায় আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। তবে রাতেও ভোরের দিকে হালকা শীতের আমেজ।
মৌসম ভবনের (Mausam Bhaban) পূর্বাভাস শৈত্যপ্রবাহ বইতে পারে আগামী ৪৮ ঘণ্টায় রাজধানী দিল্লি হরিয়ানা পাঞ্জাব এবং উত্তর রাজস্থানে।আগামী ২৩ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর, ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টির আসাম মেঘালয়ে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্প ঢুকে এই বৃষ্টিপাত। আগামী ২৪ ঘন্টা পর থেকে অবশ্য উত্তরবঙ্গের শীতের আমেজ শুরু হবে কমবে রাতের তাপমাত্রা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া সক্রিয় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু কেরল শহর সংলগ্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news