Breaking News
Home / TRENDING / বিনয় তামাংয়ের নাম শুনেই সাংবাদিক সম্মেলন ছেড়ে পালালেন বিমল গুরুং

বিনয় তামাংয়ের নাম শুনেই সাংবাদিক সম্মেলন ছেড়ে পালালেন বিমল গুরুং

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিনয় তামাংয়ের নাম শুনেই পালিয়ে বাঁচলেন বিমল গুরুং (Bimal Gurung)। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার এক নামজাদা হোটেলে সাংবাদিক সম্মেলন করে দার্জিলিং পুরসভার ১৭ জন কাউন্সিলরকে বিজেপি থেকে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorakh Janmukti Morcha) ফেরালেন তিনি। কিন্তু সাংবাদিক সম্মেলনে নিজের বলার পরেই সাংবাদিকদের একঝাঁক প্রশ্নের মুখে পড়েন গুরুং। প্রায় সব প্রশ্নই ছিল বিনয় তামাংকে নিয়ে। প্রশ্ন শুনেই গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিম বলেন, “বিনয় তামাং (Binay Tamang) নিয়ে আমি কোনও প্রশ্নের উত্তর দেব না।” এই বলেই রোশন গিরিকে নিয়ে সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে যান তিনি। তাঁর এহেন চলে যাওয়াকে ‘পলায়ন’ বলেই ব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম।

দার্জিলিং পুরসভার ১৭ জন কাউন্সিলরকে বিজেপি থেকে গোর্খা জনমুক্তি মোর্চার ফেরালেন তিনি। শিবির বদলের এই কর্মসূচিকে নাম দিলেন ‘ঘর ওয়াপসি’। গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা হাতে তুলে দিয়ে বিমল গুরুং ও রোশন গিরিরা একঝাঁক কাউন্সিলরকে ঘরে ফেরালেন। শেষে বললেন, “১৭ বছর (মোর্চা বিজেপি জোট ১১ বছরের) ধরে বিজেপির প্রতারিত হয়েছি। আর নয়, একুশের ভোটে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে সবক শেখাব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *