চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: সাগরদিঘির কংগ্রেসে বড়সড় ভাঙন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচির ক্যাম্পে কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক।মার্চের শুরুতেই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। এর তিন মাসের মধ্যেই হাত ছেড়ে ‘জোড়াফুলে’ যোগদিলেন তিনি। এদিন সাগরদিঘির বিধায়ক জানিয়েছেন, “রাজ্যের উন্নয়নে শামিল হতে, নিজের কেন্দ্রের উন্নয়নের জন্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।” বায়রন বিশ্বাসের এইরূপ পদক্ষেপ আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোট ব্যাঙ্ক ভারি করবে বলেই মনে করছেন রাজনীতিবিদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news