Breaking News
Home / TRENDING / ট্রফি জিতে কি জানালেন ধোনি ?

ট্রফি জিতে কি জানালেন ধোনি ?

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি বছর আইপিএল এর শুরু থেকেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে একাধিক গুঞ্জন শোনা গিয়েছে । এমন কি তিনি নিজেও একাধিক বার জানিয়েছেন তাঁর অবসর নেওয়ার কথা । আর এই নিয়েই বিভিন্ন প্রশ্ন উঠেছিল ক্রিকেট মহলে । তবে এবার সব কৌতূহল দূর করে ক্যাপ্টেন কুল জানিয়ে দিলেন, তিনি থাকছেন। সমর্থকদের জন্যই খেলা চালিয়ে যেতে চান তিনি । পঞ্চমবার আইপিএল ট্রফি জিতে ইতিহাস গড়েছেন ধোনি। দুটি বিশ্বকাপ-সহ তিনটি আইসিসি ট্রফি তাঁর ঝুলিতে। দেশের-দশের কাছে তাঁর প্রমাণ করার কিছুই নেই। নিজেকে যেমন উজার করে দিয়েছেন, তেমন ভক্তরাও তাঁকে আরও অনেক গুণ বেশি ভালবাসা-শ্রদ্ধা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তাই যেতে গিয়েও তাঁকে পিছু টানছে এই অগণিত ভক্তের ভালবাসা। শুধুমাত্র তাঁদের মুখ চেয়েই আরও একটা আইপিএল খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন মাহি।

এদিন তিনি জানান, “জানি, এটাই হয়তো সেটা সময় অবসর ঘোষণার। কিন্তু যেভাবে মানুষ আমায় ভালবাসা দিয়েছে, আমার প্রতি যে বিশ্বাস, স্নেহ দেখিয়েছে, সেখান থেকে মনে হচ্ছে আরও ন’মাস কাটিয়ে দিয়ে মাঠে ফিরব। জানি না শরীর কতটা সঙ্গ দেবে। তবে মাঝে অনেক ক’টা মাস সময় আছে নিজেকে তৈরি করার। কিন্তু খেললে এই সমর্থকদের জন্যই খেলব।” এইখানেই তো আরও একবার জিতে গেলেন তিনি। যা যেকোনও ট্রফির চেয়ে অনেক বড় প্রাপ্তি। ধোনি বুঝিয়ে দিলেন, যাঁদের জন্য তিনি উজ্জ্বল নক্ষত্র হয়েছেন, তাঁদের এত সহজে নিরাশ করবেন না। শেষপর্যন্ত নিজের সবটুকু দিয়ে তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাবেন। যেমনটা এতকাল করে এসেছেন। এদিন পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দল হিসেবে ধোনির হাতে তুলে দেওয়া হয় ২০ কোটি টাকা এবং আইপিএল এর ট্রফি ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *