Breaking News
Home / TRENDING / সোনারপুর নেতাজির জন্মস্থান’, শুদ্ধিকরণ বিধায়ক লাভলির

সোনারপুর নেতাজির জন্মস্থান’, শুদ্ধিকরণ বিধায়ক লাভলির

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: মঞ্চে বক্তব্য রাখার সময় সোনারপুর নেতাজির জন্মস্থান বলায় দলের কর্মীদের মধ্যে শুরু হয় হাসাহাসি। আশপাশে বসে থাকা মহিলা কর্মীরা বলতে থাকেন সোনারপুরে নেতাজির জন্ম নয়। নেতাজির জন্মস্থান হল ওড়িশার কটকে। তবে তাতেও চুপ করার পাত্র নন বিরোধী দলনেতা। তারপরেও একাধিকবার সোনারপুর নেতাজির জন্মস্থান বলে দাবি করেন। শুভেন্দুর এমন মন্তব্যের পর শুদ্ধিকরণ কর্মসূচি করল তৃণমূল।রবিবার সোনারপুরে ঢালাই ব্রিজ থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা। মূলত রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং সোনারপুরে দলীয় কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে পদযাত্রা। পদযাত্রা শেষে সোনারপুর স্টেশনের কাছে একটি পথসভাও করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এমন বেফাঁস মন্তব্য করে বসেন শুভেন্দু অধিকারী। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সর্বত্র উঠেছে হাসির রোল।এদিকে, শুভেন্দুর পদযাত্রার পালটা শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের। গঙ্গাজল ছিটিয়ে সোনারপুর ষ্টেশন রোড শুদ্ধ করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *