নীল বণিক :
আগামি সাত থেকে তেইশে জুন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারবে রাজ্য বিজেপি। দলীয় সূত্রের খবর এই কর্মসূচিতে দলের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা হাজির থাকবেন। এরাজ্যে দলের দুই বিধায়ক ও দুই কেন্দ্রীয় মন্ত্রীকেই এই কর্মসূচিতে অংশগ্রহন করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের সাংসদরাও উপস্থিত থাকবেন। মোদি সরকারের তিন বছর পূরণ হচ্ছে। আর এই তিন বছরে মোদি সরকারের কাজের ক্ষতিয়ান তুলে ধরতেই বাড়ি বাড়ি প্রচার অভিযান কর্মসূচী নিয়েছে বিজেপি। তাছাড়া কেন্দ্রের সব প্রকল্পগুলির প্রচার করবেন তাঁরা। এরাজ্যের বিজেপির ভিত সেভাবে এখনও তৈরি হয়নি। তাই এই কর্মসূচি রূপায়ন করলে দলের নেতাদের সঙ্গে সরাসরি মানুষের জনসংযোগ তৈরী হবে। তাছাড়া সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তাই রাজ্য বিজেপিও চাইছেন জনসংযোগ বাড়াতে। তবে প্রশ্ন রাজ্যে প্রায় ৭০০০০ বুথ আছে। বেশিরভাগ বুথেই এখনও বুথ কমিটি তৈরি হয়নি। তাই রাজ্যের প্রতিটি বুথে বাড়ি বাড়ি গিয়ে এই প্রচার অভিযান আদৌও কি সম্ভব? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news