Breaking News
Home / Uncategorized / বিধাননগরে তৃণমূলের মেয়র কৃষ্ণ চক্রবর্তীর ওয়ার্ডের বিজে ব্লকের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ

বিধাননগরে তৃণমূলের মেয়র কৃষ্ণ চক্রবর্তীর ওয়ার্ডের বিজে ব্লকের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ

নীল রায় ও জয় ঘোষ।

সব ঠিকঠাক চললে আগামী ১ অক্টোবর তৃণমূল পরিচালিত বিধাননগরের পৌর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তীর ওয়ার্ডেই দুর্গাপুজোর উদ্বোধন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ (Amit Shah)। শুক্রবার রাত পর্যন্ত বিজেপি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। কালীঘাট সংঘশ্রী পুজো বেহাত হওয়ার পর আর শারদোৎসব নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না বিজেপি নেতৃত্ব। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে সল্টলেকের বিজে ব্লকের দুর্গাপুজোর সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিধাননগর বর্তমানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও, লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্র থেকে সাড়ে ১৮ হাজার ভোটের ব্যবধানে পেয়েছিলেন বিজেপি প্রার্থী। তাছাড়া বিধাননগরের (Biddhangar) প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত এখন অনেকটাই গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ। তাঁর গণেশ পুজোয় এসে অংশ নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। তারপর থেকেই ভাবা হচ্ছিল ওই এলাকার দুর্গাপুজোতেও থাবা বসাতে পারে বিজেপি।

সেই আশঙ্কা সত্যি করে বিধান নগর পুরো নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের সল্টলেক বিজে ব্লকের শারদোৎসবের সূচনা হচ্ছে অমিত শাহের হাত ধরেই। যদিও এই বিষয়টিকে বিশেষ পাত্তা দিতে নারাজ কৃষ্ণা চক্রবর্তীর ঘনিষ্ঠরা। এক তৃণমূল (TMC) বিধায়কের কথায়, “হয়তো ওরা কৃষ্ণার ওয়ার্ডে পুজোয় অমিত শাহকে এনে মক্ষম চাল দিয়েছে বিজেপি। কিন্তু আমরাও কথা দিচ্ছি ওই এলাকার বুথ থেকে বিজেপিকে ধরাশায়ী করে কৃষ্ণাকে আবার জয়ী করব আগামী ভোটে।”

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *