Breaking News
Home / TRENDING / দর্শক আসনে ইমরান, রাষ্ট্রসঙ্ঘে সন্ত্রাসবাদ নিয়ে সরব মোদী

দর্শক আসনে ইমরান, রাষ্ট্রসঙ্ঘে সন্ত্রাসবাদ নিয়ে সরব মোদী

ওয়েব ডেস্কঃ

সন্ত্রাসবাদ ও মানবতার স্বার্থে সমগ্র বিশ্বকে এক হওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভাযর ৭৪ তম অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী বিশ্বকে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। একইসঙ্গে সন্ত্রাস দমনে কঠোর হওয়ার আবেদন জানায় বিশ্বের দেশগুলির কাছে।

সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। একাধিকবার যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন সেই ইমরান খানের সামনেই মোদী বলেন, “সন্ত্রাসবাদ মানবতার পক্ষে বিপজ্জনক। এটা গোটা বিশ্বের পক্ষে ভয়ংকর। তাই সন্ত্রাসবাদকে উপেক্ষা করলে কেউ উপকৃত হবে না।” সন্ত্রাসবাদ নিয়ে মোদীর এই আক্রমণের সুর দেখে কিছুটা অস্বস্তিতে পড়েছিল সামনের চেয়ারে বসে থাকা ইমরান খান।

একইসঙ্গে মোদী শান্তি রক্ষার জন্য গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ ও মহাত্মা গাঁধীর কথা স্মরণ করেন। তিনি বলেন, ১০০ বছরেরও আগে শিকাগো থেকে বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজকের দিনেই তাঁর এই বক্তব্য সমানভাবে প্রযোজ্য। এছাড়া গাঁধীজীর সত্য ও অহিংসার কথা তুলে ধরেন মোদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *