নীল রায়।
“আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই, যে সিবিআই দেখলে পালিয়ে যাব।” এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। এদিন সকালে দূত পাঠিয়ে চিঠি দিয়ে সিবিআইকে মুকুল রায় জানান দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে আসতে পারছেন না। ব্যস্ততা মিটলেই হাজির হবেন সিবিআই (CBI) দফতরে। তারপরেই জল্পনা শুরু হয় একদা মুকুল ঘনিষ্ঠ আইপিএস কর্তা এস এম এস মির্জা গ্রেপ্তার হওয়ার পর কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এড়িয়ে যাচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী?
বিজেপির (BJP) সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার (J P Nadda) সঙ্গে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল। সেখানেই তাঁকে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই, যে সিবিআই দেখলে পালিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন, সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা করো।” তিনি আরও বলেন “আমি খানিকক্ষণ আগেই সিবিআই-কে চিঠি দিয়েছি। দুপুর তিনটে পর্যন্ত মহালয়ার তর্পণের শুভ তিথি রয়েছে। তর্পণের সময় শেষ হলেই আমি যাব।”
তাঁর প্রাক্তন দলনেত্রীকে খোঁচা দিয়ে মুকুল বলেন, “তদন্ত এজেন্সি যাকে মনে করবে ডাকতে পারে। দায়িত্বশীল নাগরিক হিসেবে তদন্ত এজেন্সিকে সহযোগিতা করাটা আমার কর্তব্য।” সূত্রের খবর, মহালয়ার দিন বিকেল তিনটের পরে সিবিআই দপ্তরে যাবেন এই বিজেপি নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news