Breaking News
Home / Uncategorized / বেটিং চক্রে হানা দিয়ে ধৃত ৬

বেটিং চক্রে হানা দিয়ে ধৃত ৬

প্রসেনজিৎ ধরঃ

আইপিএল-এ বেটিং এ যুক্ত ছয়জনকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার রাতে শ্রীরামপুর টিনবাজার এলাকার একটি বহুতল আবাসনে বেটিং চক্রে হানা দেয় চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ। সেখান থেকে মহঃ মনজুর,মহঃ ইউসুফ, সানি সাউ, সুরজিৎ বিশ্বাস, সুরেশ রাজভর ও আকাশ চৌধুরী নামের এই ৬ জন কে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ৬১৬০ টাকা, ৬ টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতেরা সল্টলেকের একটি বেটিং চক্রের সঙ্গ যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ।চন্দননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল কমিশনার অতুল ভি বলেন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ঠিকানায় হানা দেয়। এই বেটিং চক্রের সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে কি না জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *