Breaking News
Home / TRENDING / মনোনয়ন প্রত্যাহারে শাসকদলের চাপ,মারে সংজ্ঞাহীন সিপিএম প্রার্থী

মনোনয়ন প্রত্যাহারে শাসকদলের চাপ,মারে সংজ্ঞাহীন সিপিএম প্রার্থী

নিজস্ব  সংবাদদাতা,মেদিনীপুর:
মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেও শাসক দলের সন্ত্রাস চলছে। হুমকি দিয়ে ও মারধর করে বিরোধী প্রার্থীদের নাম তুলে নিতে বাধ্য করা হচ্ছে। বুধবার গভীর রাতে সবং ব্লকের হরিপুরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী সুভাষ ঘোষকে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ লুৎফর রহমান ছয়-সাতজন দুষ্কৃতী নিয়ে হামলা চালায়। অভিযোগ, ভোজালি, কুঠার, লাঠি সহযোগে ঘরের দরজা ভেঙে ঢুকে সুভাষের মাথায় কোপ মারে, পা ভেঙে দেয়। হামলার হাত থেকে তাঁর বাবা ,মা ,স্ত্রীও রেহাই পায়নি। তাঁদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। প্রার্থী পদ প্রত্যাহার না করলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।স্থানীয় লোকজন চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা দৌঁড়ে পালিয়ে যায়।সংজ্ঞাহীন অবস্থায় সুভাষ ও তাঁর পরিবারকে সবং গ্রামীণ হাসপাতালে পাঠান হয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *