নীল বণিকঃ
সাম্প্রদায়িক হিংসার জন্য সরাসরি মমতাকেই দায়ী করলেন টেলিসোপের যুধিষ্ঠির তথা বিজেপি নেতা গজেন্দ্র চৌহান। তিনি বলেন, রাজ্যে দাঙ্গা বাড়ছে। কিন্তু তা মোকাবিলা করার জন্য মমতার সরকার কী করছে? প্রশ্ন তোলেন বিজেপি নেতা। রাজ্য সরকারের হাতে পুলিশ, প্রশাসন সবই আছে। কিন্তু তারপরেও রাজ্য সরকার কেন হিংসা নিয়ন্ত্রণ করতে পারছে না? বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে রাজ্যের কাছে এই সব প্রশ্নের উত্তর চান যুধিষ্ঠির তথা গজেন্দ্র চোহান । রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন,আসলে রাজ্য সরকার হিংসা থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তাই রাজ্য সরকার হিংসা জিইয়ে রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়েও মুখ খোলেন তিনি। গণতন্ত্রে দেশ গড়তে শাসক ও বিরোধী দুই দলেরই ভূমিকা থাকে। এখানে বিরোধীদলের প্রতি যা হচ্ছে মানুষ সবটাই দেখছেন বলে জানান গজেন্দ্র চৌহান। আগামী নির্বাচনে মানুষ রাজ্যের শাসক দলকে সবটাই বুঝিয়ে দেবে।তাঁর দাবি, রাজ্যের মসনদে আগামী দিনে বিজেপিই আসছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news