নীল বণিক
পুলিশের সাহায্যে চলছে মমতার সরকার, অভিযোগ প্রাক্তন আইপিএস ও ঘাটাল থেকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এদিন ভারতী তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ভোটের দিন পুলিশ তুলে নিলে রাজ্যে তৃণমূল আর ফিরবে না।
মঙ্গলবার ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে প্রচার সভায় রাজ্য সকারের বিরুদ্ধে তোপ দাগেন ভারতী ঘোষ। তিনি বলেন মানুষ অসুস্থ হলে ডাক্তার ডাকে, আর মমতার সরকার অসুস্থ হলে পুলিশকে ডাকে। মমতার সরকার পুলিশকে সামনে রেখে অন্যায় কাজ করে তারপর থানায় লুকিয়ে পড়ে। এই মেদিনীপুর ও ঘাটালের পুলিশকে একদিন ছুটি দেওয়া হোক। একদিনের জন্য থানায় তালা দেওয়া হোক। আপনারা দেখতে পারবেন এই সরকার পড়ে যাবে। ভারতী এদিন রাজীব কুমার কাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, যখন হাজার হাজার মানুষের টাকা মেরে সারধার কর্তা ও রাজ্যের নেতা মন্ত্রীরা এসি রুমে বসেছিলেন তখন কাউকে সত্যাগ্রহ করতে দেখা যায়নি।একজন কমিশনারের বাড়িতে কেন্দ্রীয় সরকারের আধিকারীকরা যেতেই শুরু হল সত্যাগ্রহ। ভারতী বলেন তৃণমূলের অন্যায় সহ্য না করার ফলেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে তৃণমূল সরকার। একইভাবে শাসক দলের অন্যায় সহ্য না করে বিজেপিতে যোগ দেওয়ায় মুকুল রায় ও অর্জুন সিংহকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ভারতী ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news