Breaking News
Home / TRENDING / বিজেপি প্রার্থী সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত

বিজেপি প্রার্থী সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত

নীল বণিক:

বিজেপি প্রার্থী সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত।

আসন্ন লোকসভা ভোটে হাওড়া লোকসভা আসনে বিজেপির প্রার্থী হলেন রন্তিদেব। অর্থাৎ সঙ্ঘপন্থী বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তের সঙ্গে মুখোমুখি লড়াই হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

প্রসঙ্গত: মঙ্গলবার রাজ্যের দশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিন সন্ধ্যেয় দিল্লি থেকে ঘোষিত রাজ্যের প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণকুমার আর্য। গেরুয়া শিবিরের বহরমপুরের প্রার্থী তিনি। অন্যদিকে মূর্শিদাবাদ আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির খান। নদীয়ার রানাঘাটে প্রার্থী হয়েছেন ড. মুকুটমণি অধিকারী। বনাগাঁতে প্রত্যাশা মতোই প্রার্থী হয়েছেন ঠাকুর বাড়ির প্রতিনিধি শান্তনু ঠাকুর। ডায়মন্ডহারবার আসন থেকে লড়াই করবেন নীলাঞ্জন রায়। হাওড়া জেলার উলবেড়িয়া আসনের প্রার্থী দলের পরিচিত মুখ জয় বন্দ্যোপাধ্যায়। কাঁথি থেকে দল ড. দেবাশিষ সামন্তকে প্রার্থী করেছে। বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছেন দলের পরিচিত মুখ ডাক্তার সুভাষ সরকার। বীরভূমের বোলপুর থেকে প্রার্থী করা হয়েছে রামপ্রসাদ দাসকে। তবে এদিনও বিজেপি তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেনি।

রাজ্যের পুরুলিয়া, বর্ধমান ও দূর্গাপুর আসনের বিজেপির প্রার্থী তালিকা জানা যাবে আগামীতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *