Breaking News
Home / TRENDING / মোদীর আদর্শেই এগোতে চাই : জয় বন্দ্যোপাধ্যায়

মোদীর আদর্শেই এগোতে চাই : জয় বন্দ্যোপাধ্যায়

প্রসেনজিৎ ধর

বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ২২ টি আসনকে পাখীর চোখ করে লোকসভা ভোটের ময়দানে নেমেছেন।এই ২২টি কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে হাওড়া জেলার উলবেড়িয়া লোকসভা কেন্দ্র।এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টি বিধানসভা তৃণমূলের দখলে থাকলেও আমতা বিধানসভা কেন্দ্র কংগ্রেসের দখলে।গত পঞ্চায়েত ভোটের দিকে নজর দিলে দেখা যাবে উলবেড়িয়া পূর্ব ও পশ্চিম বিধানসভার বেশ কয়েকটি পঞ্চায়েতে বিজেপি খুব ভাল ফলাফল করেছিল। শুধু তাই নয় বিজেপি বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদও দখল করে। যদিও শাসক দলের চাপের মুখে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে নাম লেখায়। এই লোকসভা কেন্দ্রেই এবারে বিজেপির বাজি একসময়ের জনপ্রিয় টলিউড অভিনেতা জয় ব্যানার্জি। জয় ব্যানার্জি এই কেন্দ্র থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর পছন্দের এক নম্বর প্রার্থী ছিলেন। তাই এই আসনের দাবিদার অনেকে থাকলেও জয়ের ভাগ্যেই শিঁকে ছিড়ল। এই লোকসভায় গত বারের সাংসদ সাজদা আহমেদের প্রতিপক্ষ হিসেবে লড়বেন টলিপাড়ার হিরো জয় ব্যানার্জি।বিজেপি প্রার্থী জয় বলেন তিনি নরেন্দ্র মোদীর অনুগামী। তাঁর মতোই চৌকিদার হিসেবে উলবেড়িয়ার চৌকিদারী করতে চান। জয় ব্যানার্জি আরও বলেন তিনি নরেন্দ্র মোদীর আদর্শে দেশসেবার পথে এগোতে চান। এই কেন্দ্র থেকে জয়ী হলে এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলেই জানান জয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *