নিজস্ব সংবাদদাতা
বলিউডের অভিনেত্রীরদের দেখে মোহিত হয়েছি আমরা প্রতি বছরেই। অভিনয় যেমনই হোক, কেন‚ তাদের দেখতে ভালো লাগাটা যেন বেশী জরুরি। ফলে পোশাকের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যায় করা তাদের জন্যে বড় ব্যাপার নয়। জানেন কী বলিউড সুন্দরীদের চোখ ধাঁধানো পোশাকগুলির দাম কত?
১) উর্বশী রাউতেলা : তুতো বোনের বিয়েতে শাড়ি আর গয়নার জন্য উনি ৮৩ লাখ টাকা খরচা করেন। ৪০ কেজি ওজনের জরির কাজ করা শাড়ির দাম ৫৫ লাখ। শাড়ির সঙ্গে মানানসই গয়নার দাম ছিল ২৩ লাখ।
২) আলিয়া ভট্ট : আইফা অ্যাওয়ার্ডের জন্য আলিয়া পরেছিলেন একটা জুহেদ মুরাদ গাউন। এই ড্রেসটার দাম ২৩ লাখ টাকা।
৩ ) সোহা আলি খানের বুক লঞ্চে করিনা কপূর : সম্প্রতি সোহা আলি খানের বই ‘ দ্য পেরিলস অফ বিং মডারেটলি ফেমস ‘ প্রকাশিত হয়। বুক লঞ্চে ওঁর সঙ্গে উপস্থিত ছিলেন করিনা ও সইফ। এইদিন করিনা পরেছিলেন বিভু মহাপাত্রের ডিজাইন করা একটা লাল রঙের শিফন ড্রেস যার দাম ৫ . ৪ লাখ টাকা।
৪ ) দীপিকা পাড়ুকোন : এই বছর প্রথমবার কানের লাল কার্পেটে হাঁটলেন দীপিকা। মার্চেসিয়ার এই ডার্ক ওয়াইন গাউনের দাম ৫ . ১৭ লাখ টাকা।
৫ ) ঐশ্বর্য রাই বচ্চন : অম্বানিদের পার্টিতে একটা সোনালী রঙের টাক্সিডো গাউন পরেছিলেন উনি। এই গাউনের দাম ৩ . ৭ লক্ষ টাকা।
৬ ) প্রিয়াঙ্কা চোপড়া : গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০১৭ তে উনি একটা সাদা রঙের ক্রিস্টিয়ান সিনারো গাউন পরেন যার দাম ৩ লাখ টাকা।
৭ ) মালাইকা অরোরা খান : সম্প্রতি ওঁকে মুম্বই বিমানবন্দরে এই জ্যাকেটটা পরে দেখা যায়। এই মাল্টি কালার্ড জ্যাকেটের দাম ৩ লাখ টাকা।
৮ ) ক্যাটরিনা কাইফ : ‘ টাইগার জিন্দা হ্যায় ‘ ছবির প্রচারের জন্য ক্যাটরিনা প্রবাল গুরুং এর ডিজাইন করা এই পোশাকটা পরেন। এই পোশাকের দাম দেড় লক্ষ টাকা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news