Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 সৌম্যজিৎ আচার্য

 

একটা রাস্তা

একটা রাস্তা

নতুন পিচে মসৃণ
পাশে মাইলফলক
ডিভাইডার, আলো

রাস্তার পাশে দু-এক বিক্রেতা
শশা নিয়ে বসে আছে কেউ
কেউ আমওয়ালা—
মাছি ঘুরছে
রকমারি দোকানের নীচে
কোনও কুকুর শুয়ে নেই

একটা রাস্তা
হাওয়া আছে, ডাক আছে

শুধু কোনও পথিক আসেনি এখনও…

……………..

 

তিমির চোয়ালের ভেতর

 

তিমির চোয়ালের ভেতর দ্যাখো
গোটা একটা শহর আছে
আছে জল ঝিনুকের মাঠ
সে মাঠে খেলা করে সমুদ্র অশ্বরা

তিমির চোয়ালের ভেতর
গোটা একটা আকাশ আছে
আছে শ্যাওলা রঙের মেঘ
সে মেঘে আটকে আছে বিস্মিত মাস্তুল

তিমির চোয়ালের ভেতর
তুমি আছ, আমি আছি
আর গোটা এক জীবন আছে
মৃত্যুর পরপর…

…………………..

 

সারা গা মাছ খেয়ে গেছে

 

সারা গা মাছ খেয়ে গ্যাছে

এ’ দুশো ছটা হাড় এখন
আমি কোথায় লুকোবো?

চার্চ রাজি হয়নি
মৌলবীও বলেছে, না…

আমি অনেক পথ ঘুরে
এ’ হাড়ে পাহাড় সাজাবো ভেবেছি
কিন্তু পাহাড়েরও তো ইচ্ছা-অনিচ্ছা আছে

খাদগুলো আগেই না বলে দিয়েছে
ঝরনা বলেছে, রাজি নয় সেও

যেভাবে সব কোলাহল গাছ হয়ে গ্যাছে
যেভাবে শেষ রাত পথ হয়ে গ্যাছে
সেভাবে দুশো ছটা হাড় আমি তোমায় দিয়ে গেলাম

তুমি সাজিয়ে নিও বাড়ি…।

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *