Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

মধুমঙ্গল বিশ্বাস

 

বিন্দুবাসনা

 

ভালোবাসো কিনা—

গহনের পাখিটাকে বলি, জানো কিছু!

সম্পর্কের দ্রাঘিমা ধরে সে-পাখি

উড়ে যায় মহেঞ্জোদাড়ো হরপ্পার

নিহিত বাগানে—

সজ্জিতজীবন দেখে নিবিড় সৌজন্য

আর

বাঁচা মরা একসাথে।

একে ভালোবাসা বলে!

 

অতীশ দীপঙ্কর একদিন

তাঁর ছাত্রী মৈত্রেয়ীকে অন্যমনস্ক দেখে

বললেন, এলোমেলো ভাবনার পাখিটাকে উড়তে বারণ করো।

নিবিড় নিবিষ্ট হও বিদ্যার সাধনে।

 

ঋতুভাবনায় নিমজ্জিত তরুণী বললেন, আচার্য

জ্ঞানযোগে আপনি দ্বিতীয় ঈশ্বর।

আপনি তো সর্বজ্ঞ, অন্তর্যামী, অনুভবী—

একবার বলুন তো—

ফুল কীভাবে ফোটে!

ফুল ফোটার ঠিক আগের সে-মহার্ঘ মুহূর্ত কেমন!

 

দীপঙ্কর বললেন, ভালোবাসা, ভালোবাসা।

 

বোঝা যায় না—

কেবল তার প্রস্তুতির আলো ভেসে বেড়ায়—

কেউ দেখে, কেউ দেখতে পায় না।

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *