নিজস্ব সংবাদদাতা
রাফায়েল চুক্তি নিয়ে তর্ক বিতর্কে সরগরম রাজনৈতিক মহল। এদিন অর্থ মন্ত্রী অরুন জেটলি রাফায়েল প্রসঙ্গে কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে জেটলি বলেন, রাহুল এবং প্রাক্তন ফরাসী রাষ্ট্রপতি ফ্রাসোঁয়া ওলান্দের অভিযোগের কোনও সত্যতা নেই। জেটলি বলেন, রাফায়েল নিয়ে ইচ্ছে করে বিতর্ক ছড়াতেই দুই দেশের বিরোধী নেতা এই মন্তব্য করেছেন। উল্লেখ্য, ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রাসোঁয়া ওলান্দ মন্তব্য করেন যে রাফায়েল চুক্তির সময় রিলায়েন্স ডিফেন্স সংস্থাকে ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা দা’সর্ট এভিয়েশনের ভারতীয় পার্টনার করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে জেটলির বক্তব্য, রাফায়েল নিয়ে দুই দেশের সরকারের মধ্যে চুক্তি হয়েছে। পুরো বিমান এবং তার অস্ত্র ফ্রান্সেই তৈরি হয়ে ভারতে আসবে। এমনকি অ্যাসেম্বলিংও ফ্রান্সেই হবে। তাহলে এক্ষেত্রে ভারতীয় পার্টনারশিপের অভিযোগ ভিত্তীহীন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news