Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 নবকুমার পোদ্দার

 

সময়রেখা

ভাবতে অবাক লাগে
আমি একদিন মরে যাব
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে
অনবদ্য গ্রন্থ হলেও
না হয় বুঝতাম জন্ম সার্থক

খুব বেশি সাবধানী ছিল যারা
সমস্ত পথ ক্ষমতায় শুষে নিত
তারাও মরবে!

তাহলে পাগলের মতো
নদীতে সাঁতরে কী লাভ?
কী লাভ আনন্দের আগুন খুঁটে খুঁটে শিশুর মতো খেলা ক’রে
আবার লাফিয়ে উঠে দীর্ঘ চিৎকারে ‘এই যে আমি’ বলা

কয়েকটা মৃত্যু দেখার চেয়ে
জাদু দেখা ভালো
পৌষ-পার্বণ পোষ্টম্যান ভালো

ভাবতে অবাক লাগে
প্রত্যেকটি অস্তিত্বকে ঈশ্বর মনে করে মালা গেঁথেছিলাম
রঙের সাথে রঙ মিশিয়ে
জোছনায় টলমল সানাই বেজেছিল

ভাবতে অবাক লাগে
হাতঘড়ি যতটা প্রতিক্রিয়া দেখায়
তুমি ততটা এখনও দেখাতে পারনি

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *