Breaking News
Home / TRENDING / সব্যসাচী দত্তের সমর্থকদের লক্ষ্য করে গুলি, মারধর, বিস্তারিত পড়ুন ক্লিক করে

সব্যসাচী দত্তের সমর্থকদের লক্ষ্য করে গুলি, মারধর, বিস্তারিত পড়ুন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্রর চেহারা নেয় সেক্টর ফাইভের মহিষবাথান এলাকা।শনিবার রাতে এলাকার মিলিত সংঘ ক্লাবে ভাঙচুর ও গুলি চালানো হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে যায় ইলেকট্রনিকস কমপ্লেক্স থানার পুলিশ। অভিযোগের তির ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করের অনুগামীদের দিকে। এই ঘটনায় চার জন আহত বলে দাবি।

ক্লাবের সদস্যদের অভিযোগ, রাত ১২ টা ১৬ নাগাদ যখন বেশ কয়েকজন ক্লাবের সদস্য বসে ছিল সেই সময় জয়দেব নস্করের বেশ কয়েকজন অনুগামী তাদেরকে মারধর করে।অভিযোগ মারার সময় বলছিল তোরা সব বিজেপি হয়ে গেছিস। এরপরই গুলি চালায় জয়দেব নস্করের সমর্থনকারী গুণ্ডারা।

যদিও এই হামলাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ দল। উল্লেখ্য, যেই ক্লাব সদস্যদের ওপর হামলা করা হয়েছে তারা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ও ক্ষিতীশ মন্ডলের সমর্থক বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।ঘটনাস্থলে পুলিশ পিকেটিং বসানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইলেকট্রনিকস কমপ্লেক্স থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *