Breaking News
Home / Uncategorized / ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় সভায় RSS প্রধান মোহন ভাগবত

১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় সভায় RSS প্রধান মোহন ভাগবত

চ্যানেল হিন্দুস্থান নিউস ডেস্ক:

আজ নেতাজির ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার শহিদ মিনারে (Sahid Minner) সভা করেন আরএসএস(RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Vagabat)। সেই সভায় উপস্থিত ছিলেন আরএসএস-এর পশ্চিমবঙ্গের নেতাবৃন্দ। বিজেপির প্রথম সারির অনেক নেতা আরএসএস-এর পোশাকে উপস্থিত ছিলেন সেখানে।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং সুকান্ত মজুমদারও (Sukanta Majumder) উপস্থিত রয়েছেন সেই সভায়। নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি বক্তৃতা করেন মোহন ভাগবত। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার বুকে আরএসএস-এর এ রকম সভা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি, তাই এই সভার রাজনৈতিক গুরুত্ব কম নয়।

তার বক্তব্যে নেতাজির রাজনৈতিক মতদর্শক ফুটিয়ে তুলেছেন, তিনি বলেছেন “মেরিট অনেকের কাছেই থাকে। মেরিট থাকলেই হয় না। মেরিটের উপযুক্ত ব্যবহার প্রয়োজন, নেতাজি সুভাষ করে দেখিয়েছেন।

নেতাজি সব গুন আমাদের মধ্যে থাকা উচিত। কংগ্ৰেসে সঙ্গ ছিল কিন্তু যখন বুঝেছে এ তার মতদর্শক মিলছে না, তখন নিজেই একাই লড়াই করেছেন। নেতাজী যা লক্ষ্য, আমাদের সংঘেরও সেই লক্ষ্য, সেই কাজ করে চলেছে RSS।

নেতাজির পথে সবাইকে সঙ্গে নিয়ে চলো, হাতে হাত রেখে সবাইকে নিয়ে চলো। সঙ্ঘের শাখায় এটাই শেখানো হয়, নেতাজি সমষ্টি জন্য ভাবতে বলেছিলেন, ব্যক্তিগত ভাবতে বলেননি। এটাই ভাবতে হবে আমাদের, ব্যক্তির উন্নতি নয় বরং সমাজের জন্য ভাবো।

নেতাজি কখন দেশের মধ্যে নিজেদের মধ্যে বিরোধ করেননি। আমাদের কোনও নামের দরকার নেই। আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে চলা। নেতাজি অনেক পড়াশোনা করেছিলেন। ইংরেজ সরকারের চাকরি করতে পারতেন ও মোটা টাকা উপার্জন করতে পারতেন। কিন্তু দেশের জন্য সব ত্যাগ করেছেন, এটা ছিল তার জীবনের তপস্যা।

তপস্যার জন্য কঠোর পরিশ্রম। দেশের জন্য যে কোনও ধরনের সাহস, নিজের জীবন বিপন্ন করে দেশের হয়ে কাজ করা, তার জীবনের নৈতিক আদর্শ।নেতাজি ছিলেন আদর্শ নেতা। সবাইকে নিয়ে নেতৃত্ব দিতে পারতেন। বাহিনীকে নেতৃত্ব দেওয়ার সময় সকলের সঙ্গে সুবিধা–অসুবিধা মানিয়ে নিয়ে চলতে পারতেন। নিজেও রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করতেন।”

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *