চ্যানেল হিন্দুস্থান নিউস ডেস্ক:
আজ ১২৬তম ভারতের সংগ্রামী নেতা নেতাজির জন্মদিন।আর তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরম বীর চক্র বিজয়ীদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামহীন দ্বীপের নামকরণের অনুষ্ঠান পালিত করলো।
২৩ জানুয়ারী দিনটিকে ‘পরিক্রম দিবস’ হিসাবে পালিত হয়, তাই সেদিনকে , প্রধানমন্ত্রী মোদী অনুষ্ঠানে নেতাজির নামে দ্বীপে নির্মিত করে সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করতে জাতীয় স্মৃতিসৌধের একটি মডেলও উন্মোচন করবেন এই দিন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবং নেতাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদী, দ্বীপ সফরের সময় রস দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ রাখেন। নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে যথাক্রমে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ করা হয়েছিল।
শুধু তাই নয়, নামহীন দ্বীপগুলির নাম মেজর সোমনাথ শর্মা, সুবেদার এবং অনারারি ক্যাপ্টেন করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে, নায়েক যদুনাথ সিং, কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং নামে রাখা হয়।
অন্যান্য পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের মধ্যে যাদের নামে দ্বীপের নামকরণ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ল্যান্স নায়েক আলবার্ট এক্কা, মেজর হোশিয়ার সিং, সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন, মেজর রামস্বামী পরমেশ্বরন, নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট কুমার মনোজ, সুবেদার মেজর সঞ্জয় কুমার এবং সুবেদার মেজর গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব, প্রমুখ।
এটি ২১ টি দ্বীপের নামকরণের ভিত্তি করে,
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে যে, দেশের আসল নায়কদের যথাযথ সম্মান দেওয়া সবসময়ই প্রধানমন্ত্রীর শীর্ষ অগ্রাধিকার দেন। এই চেতনায় এগিয়ে যাওয়ার জন্য, ২১ জন পরম বীর চক্র বিজয়ীদের নামে দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামবিহীন দ্বীপের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা PMO সূত্রের খবর।
সবচেয়ে বড় নামবিহীন দ্বীপের নামকরণ করা হবে, প্রথম পরম বীর চক্র বিজয়ীর নামে, দ্বিতীয় বৃহত্তম নামবিহীন দ্বীপের নামকরণ করা হবে দ্বিতীয় পরম বীর চক্র বিজয়ীর নামে, ইত্যাদি। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে যে, এই উদ্যোগটি হবে জাতির বীরদের প্রতি চিরন্তন শ্রদ্ধা, যাদের মধ্যে অনেকেই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ করে নিজেদের বলিদান দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news