Breaking News
Home / Uncategorized / মোদীকে ‘ম্যাডি বাবু, আপাদমস্ত দুর্নীতি পরায়ণ’ বললেন ‘দিদি’

মোদীকে ‘ম্যাডি বাবু, আপাদমস্ত দুর্নীতি পরায়ণ’ বললেন ‘দিদি’

নীল রায়:

“ম্যাডি বাবু। আপাদমস্তক দুর্নীতি পরায়ণ। এবং আগামী নির্বাচনে বিজেপি ১০০টি আসনের নীচে নেমে যেতে পারে।” এমনই সব বাছা-বাছা বিশেষণে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ময়নাগুড়ির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিট ফান্ড নিয়ে তিনি যে শেষ দেখে ছাড়বেন তাও উল্লেখ করেন মোদী। উত্তরবঙ্গের সেই সভার রেশ কাটতে না কাটতেই বিজনেস সামিটের সম্মেলন শেষ করে ইকো পার্কে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে চড়া সুরে আক্রমণ করলেন মমতা। বললেন, “ওর নাম বলতে আমার লজ্জা করে। ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিপরায়ণ লোকের নাম ম্যাডিবাবু।” কংগ্রেসকে পূর্ণ সমর্থন জানিয়ে মমতা এদিন দাবি করেন, ৬০ শতাংশ আসনে জোট হলে ক্ষমতা থেকে নিশ্চিত বিদায় বিজেপির। তিনি আরও বলেন, “আমি বরাবরই বলে আসছি এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই হোক। মুখ্যমন্ত্রীর আরও দাবি, “৬০ শতাংশ আসনে জোট করতে পারলে ১০০ নিচে নেমে যাবে নরেন্দ্র মোদীর দল।

আক্রমণের সুরে মমতা বলেন “মোদী নিজে দুর্নীতির মাস্টার। ওঁর চিন্তাভাবনা অত্যন্ত নিম্নমানের। মনে রাখবেন এখানে সেন্ট্রালের কোনও কাজ নেই। দিদিকে চমকানো অত সহজ নয়। দিদি ছোট থেকে এ রাজ্যে বড় হয়েছে। আসলে ওঁর ঘুম উড়ে গিয়েছে।”

এদিন ময়নাগুড়ি থেকেই জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের কিংবা তাঁর সরকারের কোনও প্রতিনিধি না থাকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা। বলেন, “৩০০ কোটি টাকা খরচ হয়েছে, জমি আমাদের, টাকা আমাদের, পরিকাঠামো আমাদের। হাইকোর্টের সার্কিট বেঞ্চ, অথচ হাইকোর্টের কেউ নেই। রাজ্য সরকারের কেউ নেই। মানে কী? বর নেই। কনে নেই। অথচ ব্যান্ড এসে বাজনা বাজিয়ে গেল। এই মানুষটিকে নিয়ে কথা বলতে লজ্জা করে আজকাল। ধিক্কার দিতে ইচ্ছা করে।” উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চের উদ্বোধন নিয়ে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষকে চিঠি লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সার্কিট বেঞ্চের উদ্বোধনের পাশাপাশি এদিন ন্যাশনাল হাইওয়ের একটি কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর আক্রমণ, “রাস্তার ‌কাজ শুরু হয়েছে বহুদিন, আজ এসে শিলান্যাস করলেন। এই রাস্তাটা নিয়ে আমি আর গৌতম দেব অন্তত ৫০টা মিটিং করেছি।”  মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “কী ভাবেন উনি নিজেকে? উনি কি এ দেশের বিগ বস? যে লাগাতার ভয় দেখিয়ে যাবেন? বাকি সবাইকে বোকা ভেবে বসে আছেন উনি! ভোট এলেই চা-ওয়ালা হয়ে যান। ভোটের সময় চা-ওয়ালা, বাকি সময় রাফাল-ওয়ালা। মিস্টার রাফাল। উনি কে? গাঁয়ে মানে না আপনি মোড়ল। নির্বাচনের সময় রাজনীতি করেত আসেন। ফাঁকা কলসির আওয়াজ বেশি।”

১৯ জানুয়ারি ২৩টি বিজেপি বিরোধী দলের ব্রিগেড সমাবেশের পরই যে তিনি নরেন্দ্র মোদীর রোষানলে পড়েছেন তাও সাংবাদিক সম্মেলনে বলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *