Breaking News
Home / TRENDING / মোদীর বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল

মোদীর বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল

নীল রায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জলপাইগুড়ি থানায় এফআইআর দায়ের করল তৃণমূল। শুক্রবার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনের পাশাপাশি ৩১ডি জাতীয় সড়কের ঘোষপুকুর থেকে সলসলাবাড়ি পর্যন্ত অংশের উন্নতীকরণ ও পুনর্বাসন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এদিন সকালে বিভিন্ন সংবাদপত্রের পক্ষ থেকে এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে তৃণমূল সাংসদ বিজয় কৃষ্ণ বর্মন ও দশরথ তিরকের নাম ছাপা হয় বিশিষ্ট অতিথি হিসেবে। নাম দেওয়া হয় আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী ও ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারীরও। এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। ওই সময় তার সঙ্গে ছিলেন সাংসদ বিজয় কৃষ্ণ বর্মন দশরথ তিরকে ও বিধায়ক অনন্ত দেব অধিকারীও। অভিযোগ দায়েরের পর বিধায়ক সৌরভ বলেন, “আমাদের জনপ্রতিনিধির কে না জানিয়ে তাদের নাম হাইওয়ে অথরিটি তাদের বিজ্ঞাপনে অতিথি হিসেবে ব্যবহার করেছে। এতে আমাদের সম্মানহানি হয়েছে বলে আমরা মনে করছি। তাই আমরা প্রতিবাদ স্বরূপ জলপাইগুড়ি থানায় প্রধানমন্ত্রী ও হাইওয়ে অথরিটি বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম।” প্রসঙ্গত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনবোধন নিয়েও রাজ্য কেন্দ্র সংঘাত হয়েছে। যার জেরে সার্কিট বেঞ্চ এর প্রধানমন্ত্রী সূচনা করে দিলেও প্রতিবাদ ধর্ম চালিয়ে যাওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব। এবার ন্যাশনাল হাইওয়ে নিয়ে নাম বিতর্ক তুলে প্রধানমন্ত্রী ও হাইওয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল জনপ্রতিনিধিরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *