মধুমঙ্গল বিশ্বাস
মধুর বচন
১
অতৃপ্তি সঙ্গমকে মহীয়ান করে।
২
সাঁতার না-জেনেও সমুদ্রে স্নান করা যায়।
৩
দেশ আবিষ্কার করে অন্ধ-নাবিক।
৪
সঙ্গম কখনও সম্পূর্ণ হয় না।
৫
সংক্ষেপে অশেষ সঙ্গম করে মানুষ।
৬
বনপথে সকলই যৌন।
৭
সঙ্গম স্বপ্নের মতো শুরু শেষ নিয়ম মানে না।
৮
প্রতিটি চুম্বন সঙ্গমের সম্ভাবনা জানে।
৯
সঙ্গমে পীড়ন সমাদৃত।
১০
সমার্থক সঙ্গম করে পাগলেরা।
…………………
শীর্ষ চিত্র: গুস্তাভ ক্লিমট
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news