চিরঞ্জিৎ ঘোষ
শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার করালীতলা এলাকায় একটি সরকারি বাস থেকে এক আগ্নেয়াস্ত্র ডিলারকে গ্রেফতার করল পুলিশ। বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান, শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ ও মুর্শিদাবাদ জেলা স্পেশাল পুলিশ যৌথ অভিযান চালিয়ে বড়ঞাঁ থানার করালীতলা এলাকায় একটি সরকারি বাস থেকে হুমায়ুন শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুনের ব্যাগ থেকে এই ২০টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র এবং চারটি সেভেন এম এম পিস্তল, ১০রাউন্ড পয়েন্ট ৩৮ কার্তুজ ও আটটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র গুলো সবকটা অসম্পূর্ণ অবস্থায় তৈরি করে বিহারের মুঙ্গের থেকে আনা হয় হাওড়াতে বলে পুলিশ সুত্রে খবর । আগ্নেয়াস্ত্র গুলো সংগ্রহ করে কলকাতা থেকে সরকারি বাসে করে মালদহ কালিয়াচক নিয়ে যাচ্ছিল। এবং কালিয়াচক এই অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে সম্পুর্ণ ভাবে তৈরি করা হত বলে পুলিশের প্রাথমিক অনুমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news