প্রসেনজিৎ ধর :
অস্তিত্ব সঙ্কটে আক্রান্ত বামফ্রন্টের শরিকি দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে কংগ্রেসের হাত ধরার কথা কদিন আগেই বলেছেন সূর্যকান্ত মিশ্র।আর আজ তার উল্টোপথে হেঁটে কংগ্রেসের হাত ধরার তীব্র বিরোধিতা করল আর এস পি। গত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করেই ভোটের ময়দানে নামে সিপিএম সহ তার শরিক দল গুলি।কিন্তু ভোট শেষ হওয়ার বেশ কয়েক মাস পর জোট ভেঙে একলা চলা শুরু করে বামফন্ট। যদিও এই মতবিরোধের কথা উড়িয়ে দিয়েছেন সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, যে আসনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেখানে আর এস পি সিপিএম আলাদা লড়ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news