Breaking News
Home / TRENDING / কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা, বরাতজোরে বাঁচলেন ১০৩ যাত্রী

কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা, বরাতজোরে বাঁচলেন ১০৩ যাত্রী

ওয়েব ডেস্ক:

কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা। অল্পের জন্যে বাঁচলেন ১০৩ যাত্রীরা। দাঁড়িয়ে থাকা কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৮৭, ড্রিমলাইনারে ধাক্কা মারল জলের একটি ট্যাঙ্কার। রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। কাতার এয়ারওয়েজের বিমানটির পেটে ধাক্কা মারে জলের ট্যাঙ্কার।

উল্লেখ্য, কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে কলকাতা এসে পৌঁছয়। ফিরতি বিমানে কলকাতা থেকে দোহা যাওয়ার জন্য ১০৩ জন যাত্রী তখনও বিমানে ওঠেননি।। বিমান সাফ করার কাজ চলছিল। এমন সময় ওই বিপর্যয় ঘটে।  আসলে বিমানের শৌচাগারে জল ভরার জন্য জলের ট্যাঙ্কারটি আসছিল। কিন্তু যে কোনও কারণেই হোক সেটি না থেমে সটান ধাক্কা মারে পার্কিং বে-তে দাঁড়িয়ে থাকা বিমানটির পেটে। বিমান কেঁপে ওঠে। বিমানের পেটের দিকটি ক্ষতিগ্রস্ত হয়।

পরে জলের  ট্যাঙ্কারের চালক জানান, গাড়ির ব্রেক ফেল করায় বিপত্তি ঘটে। চালক নেশা করেছিলেন তা জানার জন্য কর্তৃপক্ষ রাতেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করায়। যদিও ওই পরীক্ষায় এমন কিছু পাওয়া যায়নি।

বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সেটিকে ব্যবহার করা হবে না। এবং দোহা যেতে পারেননি ওই ১০৩ যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বিমান পাঠাবে কাতার এয়ারওয়েজ। সেই বিমানে যাত্রীদের দোহা রওনা হওয়ার কথা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *