নীল বণিক:
এবার তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদকে নোটিশ ধরাল সিবিআই। সূত্রের খবর, তৃণমূল সাংসদ সুব্রত বক্সি ও ডেরেক ও’ব্রায়েনকে নোটিশ ধরিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ১০ ও ১৩ ডিসেম্বরের মধ্যে তৃণমূলের দুই সাংসদকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূলের দুই সাংসদ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়িতে কাজ করা মানিক মজুমদারকেও সিবিআই তলব করেছে। মানিক মজুমদার দীর্ঘ ৪০ বছর ধরে কালিঘাটের বাড়িতে কাজ করছেন। তাকেও ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে বলেছে সিবিআই। বর্তমানে ছবি কাণ্ডে নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের অগ্রগতির জন্য তৃণমূল নেতাদের হাজির হবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news