Breaking News
Home / কলকাতা (page 24)

কলকাতা

12 ই ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল :পার্থ চট্টোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : 12 ই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবাংলায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এমন সিদ্ধান্তের কথা জানান তৃণমূল ভবন থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।তিনি এদিন সাংবাদিক সম্মেলনে জানান আগামী 12 ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । …

আরও পড়ুন »

হার্টের অসুখ: সৌরভের পর এবার দাদা স্নেহাশিস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভাই এরপর এবার দাদা ।প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভের পর এবার হৃদযন্ত্রের সমস্যায় তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। সৌরভের পরিবার সূত্রে খবর, স্নেহাশিসের গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যাটা যথেষ্ট বেশি রযেছে । এমনকি ব্লকেজও রয়েছে হৃদযন্ত্রে। ডাক্তারি পরামর্শ মেনে সমস্যা সমাধানে তাই দ্রুত চিকিৎসা করাতে চলেছেন সৌরভের দাদা স্নেহাশীষ। ২২ জানুয়ারি …

আরও পড়ুন »

কোভিড : রাজ্যে ভ্যাক্সিন বরাদ্দে তালিকার শীর্ষে তিলোত্তমা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :   এক নম্বরে কলকাতা। রাজ্যে কভিড ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে ১৬ জানুয়ারি থেকে। রাজ্যে প্রথম পর্যায়ে যে পরিমাণ ভ্যাক্সিন এসেছে তার সিংহভাগ বরাদ্দ করা হয়েছে রাজ্যের রাজধানীর জন্য। ৯৩৫০০ টি ভ্যাকসিন পেয়ে তালিকার শীর্ষে রয়েছে তিলোত্তমা। এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, ৪৭০০০ এবং তারপর মুর্শিদাবাদ ৩৭৫০০। …

আরও পড়ুন »

ফেব্রুয়ারিতে রাজনৈতিক ভাঙ্গন মমতার পরিবারে, হাজরা মোড়ে ফুটবে পদ্ম

দেবক বন্দ্যোপাধ্যায় :   হাজরা মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনে তো বটেই সামগ্রিক ভাবে তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তৃণমূলের (TMC) পরিভাষায় বললে বলা যায় ‘ঐতিহাসিক’ একটি লোকেসন। মমতার সেই কংগ্রেসের (INC) দিনগুলো থেকে হাজরা মোড় নেত্রীর বিবিধ রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী, তাঁর উত্থানের দর্শক। মধ্য কলকাতার ডোরিনা …

আরও পড়ুন »

পদ্মাসনে সৌরভ : ৭ বছরে এই প্রথম ‘অফিসিয়াল ইঙ্গিত’ বিজেপির

দেবক বন্দ্যোপাধ্যায় : বিজেপির অফিসিয়াল বক্তব্য? এমন কথা এখনই বলা যাবে না। তবে অফিসিয়াল ইঙ্গিত বললে কোনও পক্ষই সম্ভবত কিছু মনে করবেন না! বিস্তারিত বলার আগে ছোট করে বলে রাখা ভাল যে, এই রচনা টি সৌরভের বিজেপি যোগ সংক্রান্ত।   আজ, বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দাদা। বেহালায় বেজে উঠেছে …

আরও পড়ুন »

কারণ সেই করোনা, এ বছর হবে না কল্পতরু উৎসব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: প্রতিবছরই ১ জানুয়ারীর দিন কল্পতরু উত্‍সব পালন করা হয় মহা ধুমধামে। এদিন ভোর রাত থেকেই দর্শণার্থীদের ভিড় জমতে থাকে মন্দিরে মন্দিরে। যার মধ্যে অন্যতম হল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। মাঝ রাত থেকেই পড়ে যায় লাইন। দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরই দর্শণ মেলে মাতৃপ্রতিমার। কিন্তু …

আরও পড়ুন »

একুশেও কি শান্তি নেই? নতুন করোনার রোগী কলকাতাতেও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :   ভারতেও ঢুকে পড়ল করোনার নতুন স্ট্রেন। ফলে দু’হাজার কুড়ির বিদায় লগ্নে এদেশেও নতুন করে মাথা চাড়া দিল করোনার টেনসন। বলা ভাল, খবর অনুযায়ী আরও ভয়াবহ করোনার আতঙ্ক গ্রাস করতে পারে এ দেশের অধিবাসীদেরও। আপাতত খবর, বিলেত ফেরত যাত্রীদের মধ্যে ভারতে ২০ জনের শরীরে নতুন করোনার …

আরও পড়ুন »

বেচাল হলে ব্যথা আছে, সায়ন্তনদের পর অগ্নিমিত্রা কে শো-কজ করে কড়া বার্তা দিল্লির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : সায়ন্তন বসুর পর এবার অগ্নিমিত্রা পাল (AgnimitraPal)। দলের সংবিধান বিরোধী মন্তব্যের জন্য কারণ দর্শানোর চিঠি দেওয়া হল রাজ্য বিজেপির (BJP) মহিলা সমিতির সভানেত্রী অগ্নিমিত্রা কে। আজ, বুধবার, বেলা বারোটা পর্যন্ত সেই চিঠি অগ্নিমিত্রা হাতে পান নি বলেই দাবি করেন। তাঁর কথায়, “আমি আপনাদের মুখ থেকেই চিঠির …

আরও পড়ুন »

অসুস্থ শিশিরের খোঁজ নেয় নি কালীঘাট, অথচ জল মাপতে পৌঁছে গেছে দিদির সভার আমন্ত্রণ

চ্যানেল হিন্দুস্তান: সতেরো দিন হয়ে গেল অসুস্থ শিশির অধিকারির খোঁজ নেয় নি তাঁর দলের কেউ। শীর্ষ নেতৃত্বের কথা তো ছেড়েই দেওয়া যায়, কলকাতার কোনও নেতারই মনে হয় নি অসুস্থ শিশির দা কেমন আছেন জানা দরকার। সৌজন্যের রাজনীতি তে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বেশ সুনাম! কখনও জ্যোতিবাবু, কখনও সোমনাথ চট্টোপাধ্যায় আবার সাম্প্রতিক …

আরও পড়ুন »

গাছে ওঠা বুড়ি

  দেবক বন্দ্যোপাধ্যায় : কালীপুজোর রাত। রাত জাগা হচ্ছে প্যান্ডেলে। রাত জাগা মানে দেদার মদ, এ কথা বলাই বাহুল্য। এক নিশ্বাসে বোতল শেষ করার চ্যালেঞ্জ। ছোটরা ৩৭৫। বড়রা ৭৫০। সঙ্গে মাছ মাংস ডিম। রাত তিনটে পর্যন্ত হুল্লোড়ের পর অনেকের ক্লান্তি এল। কেউ কেউ কাঁদল। কেউ আবার অসুস্থ। লেবু খাইয়ে শুশ্রূষা। …

আরও পড়ুন »

দেবীপক্ষে বিরোধী মুখ ভারতী, সাহস ও শিক্ষার মিশেলে রাজনীতির ভিন্ন ছবি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গের যেকোনো অমানবিক ঘটনা ঘটলে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন বিজেপি সহ-সভানেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh)। তা উত্তরবঙ্গের রাজগঞ্জের আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা হোক, বা ডেবরায় কোনও মহিলাকে খুন করে ফেলে দেওয়ার ঘটনা হোক। তৎপরতা দেখিয়েছেন প্রাক্তন এই আইপিএস। বছর দুয়েক আগে …

আরও পড়ুন »

পুজো মামলায় অস্বস্তি বাড়ল রাজ্যের, কনটেইনমেন্ট জোন হোক পুজো মণ্ডপ, নির্দেশ হাইকোর্টের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :   করোনা পরিস্থিতিতে উৎসবের মরশুমে ভিড় নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট। পুজো বন্ধ মামলার শুনানিতে সোমবারও আশঙ্কা প্রকাশ করল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে মামলায় শেষ পর্যন্ত কী রায় হয়, সেদিকেই তাকিয়ে সকলে। পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে, পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িত রয়েছে। তাই …

আরও পড়ুন »

প্রকাশ করা হল কলকাতা পুলিশের পুজো গাইড, আছে দর্শনার্থীদের জন্যে পথ নির্দেশিকা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : একদিকে যখন দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চের মুখ ভার, ঠিক তখনই আরেক প্রান্তে মানুষকে সচেতন রাখতে ও সামাজিক দূরত্ব মেনে পুজোর আনন্দে মাতিয়ে তুলতে দর্শনার্থীদের জন্যে পুজো গাইড প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ। সোমবার প্রকাশ করা হল কলকাতা পুলিশের পুজো গাইড ২০২০। লালবাজারে এই গাইডের শুভ …

আরও পড়ুন »

তৃণমূল থেকে ‘ফেড আউট’ মোডে শুভেন্দু? পরপর তিনটে ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দলের সঙ্গে যেন ক্রমশ দূরত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এখনও পদমর্যাদায় তিনি রাজ্যের পরিবহন, সেচ ও পরিবেশ দপ্তরের মন্ত্রী (Transport Minister)। কিন্তু গত তিনটি মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে যোগ দেননি নন্দীগ্রামের বিধায়ক।   নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বৈঠক হয়েছিল তাতেও আসেননি তিনি। গত কয়েক মাস …

আরও পড়ুন »

সাংবাদিক যখন তস্কর, চুরি গেল প্রণব মুখোপাধ্যায়ের কণ্ঠে সুধীন দত্তের উটপাখি!

  জয়ন্ত চৌধুরী   ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে/ মনস্তাপেও লাগবে ওতে জোড়া/ অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে/ কে বলে শূন্যে চলবে না আগাগোড়া/ তার চেয়ে আজ আমার যুক্তি মানো/ ………… বলে চলেছেন অনর্গল। সুধীন দত্তের কবিতা উটপাখি। হাতে কবিতার বই। পাতা ওল্টাচ্ছেন বটে, তবে দৃষ্টি …

আরও পড়ুন »

ভয়ঙ্কর কুসংস্কার: নিজের জিভ কেটে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঝাড়খণ্ডের মহিলা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের ফলে নিজের জিভ কেটে ঈশ্বরকে উৎসর্গ করলেন ঝাড়খণ্ডের এক মহিলা। নিজের জিভ কেটে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তাঁর নিখোঁজ বৌমা যেন নিরাপদে বাড়ি ফিরে আসেন।  ঘটনাটি ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসওয়ান জেলার এনআইটি ক্যাম্পাসের।  রবিবার সন্ধ্যায় মহিলাটি তাঁর জিভ কাটেন। প্রথমে ওই অবস্থায় হাসপাতালে যেতেও রাজি হননি। পরে …

আরও পড়ুন »