Breaking News
Home / TRENDING / দেবীপক্ষে বিরোধী মুখ ভারতী, সাহস ও শিক্ষার মিশেলে রাজনীতির ভিন্ন ছবি

দেবীপক্ষে বিরোধী মুখ ভারতী, সাহস ও শিক্ষার মিশেলে রাজনীতির ভিন্ন ছবি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের যেকোনো অমানবিক ঘটনা ঘটলে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন বিজেপি সহ-সভানেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh)। তা উত্তরবঙ্গের রাজগঞ্জের আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা হোক, বা ডেবরায় কোনও মহিলাকে খুন করে ফেলে দেওয়ার ঘটনা হোক। তৎপরতা দেখিয়েছেন প্রাক্তন এই আইপিএস। বছর দুয়েক আগে বিজেপিতে (BJP) যোগদানের সময় ভারতী ঘোষকে নিয়ে জল্পনা হয়নি। প্রশ্ন উঠেছিল, একজন পুলিশে ব্যক্তিত্ব কিভাবে রাজনৈতিকভাবে সফল হবেন ? লোকসভা ভোটে ঘাটাল লোকসভা থেকে দাঁড়িয়ে পরাজিত হলেও, কখনও লড়াইয়ের ময়দান ছেড়ে দেননি তিনি। যত বেশি বাঁধা পেয়েছেন বাংলা শাসকদলের থেকে, ততই বেশি আগ্রাসী হয়ে প্রতিবাদ জানিয়েছেন নানা ঘটনার।

দলের বৃহৎ কর্মসূচি তো বটেই, নীচু তলার কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে উৎসাহী করতে ভারতী ঘোষের নেতৃত্ব প্রশংসনীয়। কর্মীদের মধ্যে ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। নিচু তলার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোকে নিজের কর্তব্য বলে মনে করেন ভারতী ঘোষ। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে জমি তৈরি করতে রাজ্য বিজেপির (BJP) এই মহিলা সভানেত্রী প্রায় প্রতিদিন জনসংযোগ সারছেন। ফলে রাজ্য বিজেপির যে মুষ্টিমেয় কয়েকজন নেতা-নেত্রীদের ওপর আস্থা রেখেছেন শীর্ষ নেতৃত্ব। অল্প সময়ে তাদের একজন হয়ে উঠেছেন ভারতী ঘোষ।

পাশাপাশি ভালো বক্তার অভাব রয়েছে রাজ্য বিজেপি-তে। কয়েকজন বক্তাদের মধ্যেও উঠে এসেছেন ভারতী। তথ্য সমৃদ্ধ ও যুক্তিগ্রাহ্য বক্তৃতা দিয়ে একের পর এক জনসভায় ঘায়েল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। প্রসঙ্গত, এই সমস্ত বক্তৃতায় উঠে আসছে রাজ্য সরকারের একের পর এক ব্যর্থতার কথা। যার প্রায় কোনও উত্তর দিতে পারছে না শাসকদল। এমন চাঁচাছোলা বক্তৃতার কারণে জেলায় জেলায় ভারতী ঘোষকে করানোর জন্য মুরলীধর সেন লেনের অফিসে দরবার জানানো হচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব থেকে। নেতাকর্মীদের আপনার মত জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে তাদের দাবিও মেটাচ্ছেন রাজ্য বিজেপির সহ-সভানেত্রী। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির কাছে ভারতী ঘোষ যে বড়োসড়ো তুরুপের তাস তা এক বাক্যে মেনে নিচ্ছেন বাংলা রাজনৈতিক মহলের একাংশ।

এছাড়াও ভারতী ঘোষের মেধাও রাজনীতির ক্ষেত্রে একটি বড় সম্পদ হতে পারে বিজেপি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমবি করার পাশাপাশি, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়াশোনাও তিনি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিং এন্ড সাইকো অ্যানালিটিকস থিওরি বিষয়ক অধ্যয়ন করার অভিজ্ঞতা রয়েছে ভারতী ঘোষের। লন্ডন স্কুল অব ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সাইন্সের প্রাক্তনী তিনি। ইউকে-তে ম্যানেজমেন্ট ও লিডারশীপ নিয়েও অধ্যয়ন করেছেন তিনি। তাঁর কর্মজীবনের যথেষ্ট ঈর্ষণীয়। রাষ্ট্রপুঞ্জের ৬ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। কেনিয়ায় পুলিশি ট্রেনিং করেছেন। এমবাকসি মিলিটারি প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে ভারতীর। ২০০৩ সালে রাষ্ট্রপুঞ্জের কর্মজীবন শুরু হয় এই প্রাক্তন আইপিএসের। সেই সময় আফ্রিকার বহু দেশে নীতি নির্ধারকদের ভূমিকায় ছিলেন ভারতী ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *