Breaking News
Home / কলকাতা / অসুস্থ শিশিরের খোঁজ নেয় নি কালীঘাট, অথচ জল মাপতে পৌঁছে গেছে দিদির সভার আমন্ত্রণ

অসুস্থ শিশিরের খোঁজ নেয় নি কালীঘাট, অথচ জল মাপতে পৌঁছে গেছে দিদির সভার আমন্ত্রণ

চ্যানেল হিন্দুস্তান:

সতেরো দিন হয়ে গেল অসুস্থ শিশির অধিকারির খোঁজ নেয় নি তাঁর দলের কেউ। শীর্ষ নেতৃত্বের কথা তো ছেড়েই দেওয়া যায়, কলকাতার কোনও নেতারই মনে হয় নি অসুস্থ শিশির দা কেমন আছেন জানা দরকার। সৌজন্যের রাজনীতি তে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বেশ সুনাম! কখনও জ্যোতিবাবু, কখনও সোমনাথ চট্টোপাধ্যায় আবার সাম্প্রতিক কালে বুদ্ধদেব ভট্টাচার্য।

সবকিছু ছাড়িয়ে কিছুদিন আগে অমিত শাহ মাস্ক পরেন নি বলে ‘উৎকণ্ঠিত’ মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ফেলেছিলেন অমিত-পুত্র জয় শাহ কে! যে খবর প্রকাশ হয়ে পড়েছিল অমিত শাহের সাংবাদিক বৈঠকে।

তবে এ হেন সৌজন্য শিশিরের কপালে জোটেনি। দলের সিনিয়র নেতা, সাংসদ, দুঃসময়ের বলিষ্ঠ সঙ্গী শিশির অধিকারি একটি সৌজন্যের ফোন কলও পান নি কালীঘাট থেকে।

Rebel TMC leader Suvendu Adhikari's father asked to remove rebels

প্রশ্ন উঠেছে, রাজনৈতিক প্রয়োজন ছাড়া কালীঘাট কি সৌজন্যের ধার ধারে না?
তার ওপর পূর্ব মেদিনীপুর জেলা সূত্রের খবর, শিশির অধিকারির বাড়ি থেকে অল্প দুরত্বে অজস্র মাইক লাগিয়ে চলছে শিশিরের নামে গালমন্দ করে বক্তৃতা। অপমানে বিদ্ধ হচ্ছেন অশীতিপর নেতা। এমন রাজনীতি কখনও দেখেছেন এই প্রবীন রাজনীতিক? কে বা কারা এমন অপমানের আতিশয্যের ব্যবস্থা করল? এ সব প্রশ্ন বাতাসে ভাসছে।
এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীর বুধবারের সভার আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে কাঁথি পুরসভার দফতরে। শুভেন্দু বিজোপিতে যাওয়ার পর শিশির কে টোকা দিয়ে বুঝতে চাওয়ার চেষ্টা বলেই এই আমন্ত্রণ কে ব্যখ্যা করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *