Breaking News
Home / TRENDING / ভয়ঙ্কর কুসংস্কার: নিজের জিভ কেটে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঝাড়খণ্ডের মহিলা

ভয়ঙ্কর কুসংস্কার: নিজের জিভ কেটে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঝাড়খণ্ডের মহিলা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের ফলে নিজের জিভ কেটে ঈশ্বরকে উৎসর্গ করলেন ঝাড়খণ্ডের এক মহিলা। নিজের জিভ কেটে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তাঁর নিখোঁজ বৌমা যেন নিরাপদে বাড়ি ফিরে আসেন।  ঘটনাটি ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসওয়ান জেলার এনআইটি ক্যাম্পাসের। 

রবিবার সন্ধ্যায় মহিলাটি তাঁর জিভ কাটেন। প্রথমে ওই অবস্থায় হাসপাতালে যেতেও রাজি হননি। পরে প্রতিবেশীদের চাপে তাঁকে জামশেদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, মহিলাটি একটি দেশীয় সংস্থায় কর্মরত। তাঁর নাম জানা গিয়েছে লক্ষী নিরালায। বর্তমানে নিরালার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কথা বলতে পারছেন না।

জানা গিয়েছে, ১৪ আগস্ট সন্ধ্যা থেকে সন্তানসহ নিরালার বৌমা জ্যোতি নিখোঁজ। বৌমাকে খুঁজে পেতে ব্লেড দিয়ে নিজের জিভ কেটে তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। এ প্রসঙ্গে নিরালার স্বামী নন্দলাল নিরালা বলেন, “কেউ তাঁকে ভগবানের কাছে জিভ কেটে প্রার্থনার কথা বলেছিলেন। তাই তিনি এটা করেছেন।” বৌমাকে খুঁজে না পেয়ে শনিবার সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ করেন নন্দলাল ও তাঁর ছেলে। রবিবারও বৌমা ফিরে না আসায়, ওই দিনই সন্ধ্যায় নিজের জীভ কাটেন লক্ষী। 

প্রসঙ্গত, এটি প্রথম এরকম ঘটনা নয় এরকম অন্ধ বিশ্বাসের ঘটনা আমাদের দেশে এর আগে অনেক ঘটেছে। কুসংস্কারের বশে অনেক ব্যক্তিকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মানুষ দেবতাকে সন্তুষ্ট করতে নিজের এবং অন্যেরও ক্ষতি করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *