Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

অর্ণব সাহা

 

নিঃস্ব আত্মার ওভারড্রাফট

 

ফিল্মবাফ, আমার মেয়ে একা একা বড়ো হচ্ছে

রোজ

আমি ওর শৈশব চুরি করে ইনক্রিমেন্ট পাই

#

অনেক গভীর রাত । চলো, আমরা এইবার পালাই

#

লাল ড্রাগনের দেশে, দীর্ঘ প্রাচীরে

তোমার অদৃশ্য সেলফি আমাকেও শুষে নেবে,

জানি

ব্রাত্যদা আওয়াজ দেবে । ও আমার দ্রোণাচার্য

হয় !

#

জীবন সিন্দুকের তামাদি উইলপত্র

রংচটা, পোকায় খাওয়া মলিন মেঘের

চাদরেরা

অদ্ভুত শীতের দেশে ঢেকে রাখবে

তোমাকে-আমাকে !

 

যেদিন প্রথমবার মাথা রাখবে আমার বুকে

একমুহূর্তের জন্য হলেও ভরকেন্দ্র বদলে যাবে

পৃথিবীর

আরেকটা সুনামি আসবে । বোকা মানুষের

সেভিংস, এল.আই.সি সব প্রলয়ে চৌপাট হয়ে

যাবে !

#

কোথায় নোয়ার নৌকো ? তুমি কোনওদিন

যাবে না আমায় ছেড়ে । কথা দাও আজ

#

রাত বাড়বে । কুকুরের বিষন্ন নিশ্বাসে

এত দূর থেকে আমি চমকে উঠে যেন

টের পাই

#

তোমার অলীক ঠোঁটে মিশে গেছে আমার

দু-ঠোঁট !

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *