নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’এ এবার উঠে এল সার্জিকাল স্ট্রাইকের প্রসঙ্গ। রবিবার প্রধানমন্ত্রীর নিজস্ব রেডিও শো ‘মন কী মাত’এ নরেন্দ্র মোদি ভারতীয় সেনার জওয়ানদের পরাক্রমের প্রসংশা করে বলেন, শনিবার ২০১৬র সার্জিকাল স্ট্রাইকের বার্ষিকী পালন করা হল। তিনি বলেন, আমি ভারতীয় সেনার পরাক্রমে গর্বিত। ভারতীয় সেনা সবসময় শান্তিস্থাপন করতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রীর মন কী বাত-এ উঠে আসে নেভী কম্যান্ডার অভিলাষ টমির কথাও। টমি একটি আন্তর্জাতিক নৌ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং মাঝসমুদ্রে ঝড়ের কবলে পড়ে তাঁর নৌকো উল্টে গিয়েছিল। এদিন টমির ধৈর্য্য ও সাহসের প্রসংশা করেন মোদি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news