Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের অনুগল্প

রবিবারের অনুগল্প

 মধুমঙ্গল বিশ্বাস

 

অনগ্রসর

সংসারের অসুখ বড় নির্দয়, দিবানিশি ধিকিধিকি জ্বলে। বড়ন্তির প্রাকৃতিক সৌন্দর্য ম্লান হয়ে যায় সে অনলে। একমাত্র ছেলের কীর্তিতে বিরক্ত নির্মল ও অমলা বলে, আমাদের সন্তান হয়ে তুই কিনা শিখছিস মোবাইল রিপেয়ারিং! তোর সাথে সাঁওতাল বাগদিদের কী ফারাক থাকল?

এখানে জানলার সাথে ফিশফিশ কথা বলে গঙ্গোরি পাহাড়। সকালে তার স্নিগ্ধ রূপ। বাবা-মা-ছেলে হাঁটতে বের হয়। পাশেই দুলারডি পাড়া। মুলিবাঁশ ও মাটি দিয়ে তৈরি বাড়ির প্রবেশপথে আরশি বসানো। দু’পাশে লতাপাতা ফুল আঁকা। নির্মল ছেলেকে বলে, তুই এখানেই ফিট। চাস তো এই অশিক্ষিত মুর্খ আদিবাসীদের সঙ্গে থাকতে পারিস। মুনিষ খেটে গোরু-ছাগল চড়িয়ে খেতে পারবি। হাড়িয়া খেয়ে মাদল বাজিয়ে একটা জীবন দিব্যি তোর কেটে যাবে।

এইসব নিদারুণ জ্ঞান বিতরণের মাঝে সামনে এসে দাঁড়ায় বিমল সরদার। বলে, আমাদের গ্রাম গো… ভালো কিছু লয়… দেইখতে আইসছেন!

বিমল রিসর্টে ফাইফরমাশ খাটে, মুনিষের কাজকম্ম করে। গহীন কালো, পেটানো দেহ। বলে, এইটি আমার ঘর গো দিদি।

তোমার ছেলে মেয়েরা?

অমলার প্রশ্ন শেষ হতে না হতেই সাইকেল নিয়ে বাড়ি ঢোকে বছর পনেরোর ছিপছিপে একটি মেয়ে। বিমল বলে, এটি আমার বেটি বটে! কেলাস লাইনে পড়ে। আর ছেল্যাটি বিএ সেকেন্ড কেলাস।

কীর্তিমান অবিশ্বাসের দৃঢ়তায় জিজ্ঞেস করে, কী? বিএ?

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *